ঢাকা   ০১:১০:৩৪ এএম, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত সাংবাদিকদের গালিগালাজ করার অভিযোগ পরীমনির বিরুদ্ধে, বিচারপ্রার্থীর ‘মাথা ফাটালেন’ তার নিরাপত্তারক্ষীরা মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী বয়সের ব্যবধান ৫০ বছর: শ্রীলীলার সঙ্গে জুটি বাঁধছেন রজনীকান্ত

মুক্তির গান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০
  • ৮০৯ বার
  • ১ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

# আফজাল হোসাইন মিয়াজী

আল কুরআনের বুলবুলিটি
বন্দিদশায় পড়ে,
বোল সাধা আজ বন্ধ হলো
কান্না ঘরে ঘরে ।

সব পাখিরা গান গেয়ে যায়
বুলবুলিটা ফাঁদে,
মুখ তুলে তাই মুক্তির আশে
রব সকাশে কাঁদে।

বাগান ভরা পাখির গানে
মুগ্ধ নয়তো প্রাণ,
সবার আশা বুলবুলিটির
শুনবে কবে গান।

সে আশাতে কোটি মুখে
একই ধ্বনি ভাসে,
কখন জানি সেই পাখিটি
উড়বে আকাশে।

প্রার্থনা মোর বুলবুলিটি
দ্রুত ফিরে আসুক,
কুরআন পাগল মানুষেরা
আবার একটু হাসুক।

হে মহীয়ান মোর মুনাজাত
কবুল করে নাও,
আল কুরআনের পাখিটিকে
মুক্ত করে দাও।

নিউজটি শেয়ার করুন..

One thought on "মুক্তির গান"

  1. আব্দুল্লাহ আল মাছুম বলেছেন:

    আলহামদুলিল্লাহ ভালো লেগেছে

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি