1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সম্মিলিত প্রচেষ্টায় যে কোন জাতির দুর্যোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব : খোকন চৌধুরী - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম

সম্মিলিত প্রচেষ্টায় যে কোন জাতির দুর্যোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব : খোকন চৌধুরী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
  • ৩১৬ বার

মুজিব উল্ল্যাহ্ তুষার :
চসিক মেয়র প্রার্থী ও তৃণমূল এনডিএম চেয়ারম্যান খোকন চৌধুরী বলেছেন,
পৃথিবীর প্রতিটি দেশ তার নিজ দেশের জনগণের কষ্ট লাঘবের জন্য সামর্থ্য
অনুযায়ী নানা রকম প্রণোদনা প্রকল্প ঘোষণা করেছে। আমেরিকা, ইউরোপের দেশগুলো তাদের নাগরিকদের জন্য নগদ সহায়তার কথা ঘোষণা করেছে। তার পাশাপাশি বিনা সুদে ব্যবসায়ীদের জন্য অর্থঋণের সুবিধার কথা প্রকাশ করেছে। আমাদের দেশেও সরকার বিশেষ অর্থসহায়তা ঘোষণা করেছেন তৈরী পোশাক শিল্প খাতের সাথে জড়িত মালিক-শ্রমিকদের জন্য। কিন্তু দিনমজুর, বস্তিবাসী, ভ্যানচালক,রিকশাচালক ছোট-বড় বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত, চলচ্চিত্র ও সংবাদপত্র এবং মিডিয়াতে কর্মরত নির্দিষ্ট বেতনভোগী স্বল্প আয়ের মানুষ এবং পরিবহন শ্রমিকদের দুর্দশা লাঘবের জন্য সরকারের যেমন জরুরি ভিত্তিতে বিশেষ প্রণোদনা প্রকল্প নেয়া অতি প্রয়োজন। আর শুধু সরকারের ওপর দায়িত্ব দিয়ে আমরা যদি বসে থাকি তাহলে এ রকম সমস্যা মোকবেলা করা কঠিন হবে।
সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান ও সংস্থার সাথে সব সচ্ছল নাগরিককে উদার হস্তে এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টাই যেকোনো জাতির দুর্যোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়।

তিনি ২৭ এপ্রিল সোমবার সকালে তৃণমূল
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (তৃণমূল এনডিএম) এর উদ্যোগে বায়েজিদ
টেক্সটাইল লাল মসজিদের সামনে ইফতার সামগ্রী বিতরণকালে এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন তৃণমূল এনডিএমের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নজরুল
ইসলাম, আবদুস সোবহান নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net