1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আদিতমারীতে বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর প্রাইভেট কার ছিনতাইয়ের অভিযোগ! সাতকানিয়ায় মুসলিম এইডের ত্রাণ বিতরণ আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ নাজিরহাট পৌরসভার প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের পরিচালক ঈদগাঁওয়ে পরিবেশ রক্ষায় থানা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গ্রীনপয়েন্ট স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ অনুষ্ঠিত রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধ’র্ষণ ও হ’ত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা 

আদিতমারীতে বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৭ মে, ২০২০
  • ২৯৮ বার

লাভলু শেখ, লালমনিরহাট থেকে:
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় বজ্রপাতে তবি বেগম (৫০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বুধবার ২৭ মে দুপুরে আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের বারঘড়িয়া (গোয়ালপাড়া) নামক গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত তবি বেগম (৫০) ওই গ্রামের প্রতিবন্ধী শমসেল মিয়ার স্ত্রী।
এলাকাবাসী জানান, বুধবার দুপুরের দিকে গৃহবধূ তবি বেগম তার বাড়ীর পাশে বাঁশের তৈরি একটি টঙ্গে বসে ছিলেন। হঠাৎ এক বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটেছে।
মহিষখোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, কারো কোন অভিযোগ না থাকায় ওই গৃহবধূর লাশ দাফন করা হবে।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বজ্রপাতে গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net