1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আরো একজনের করোনা সনাক্ত শরণখোলায় প্রধানমন্ত্রীর অনুদান পেল তিন করোনা রোগী - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে রায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা  আনোয়ারা চাতরী চৌমুহনীতে এসিল্যান্ডের অভিযান, ৩ মামলায় ১১ হাজার টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত প্রতিবন্ধী দীপঙ্করের জীবনে নতুন আশার আলো, পাশে দাঁড়াল চ্যারিটেবল ট্রাস্ট এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

আরো একজনের করোনা সনাক্ত শরণখোলায় প্রধানমন্ত্রীর অনুদান পেল তিন করোনা রোগী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৪ মে, ২০২০
  • ৪৩৫ বার

নইন আবু নাঈমঃ
প্রধানমন্ত্রীর অনুদান পেল বাগেরহাটের শরণখোলার তিন করোনা রোগী। শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন প্রত্যেককে ২৫হাজার করে মোট ৭৫হাজার টাকা ওই তিন রোগী স্বজনদের কাছে হস্তান্তর করেছেন।
অনুদানপ্রাপ্তরা হলেন, উপজেলা সদর রায়েন্দা বাজারের মান্নান সুপার মার্কেটের তৈরী পোষাক বিক্রেতা শিহাব গার্মেন্টের মালিক আ. হাকিম হাওলাদার, তার শ্যালক মো. আসাদুল এবং উত্তর কদমতলা গ্রামের মো. ওলিউর রহমান।
এদিকে, শরণখোলায় মালেক হাওলাদার (৩৫) নামের আরো একজন করোনা রোগী সনাক্ত হয়েছেন। তিনি উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মধ্য খোন্তাকাটা গ্রামের আ. সালাম হাওলাদারের ছেলে। এনিয়ে শরণখোলায় মোট চার জন করোনা রোগীর সন্ধান মিলেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিন জানান, মালেক হাওলাদার ঢাকা থেকে বাড়িতে আসার পর গত ১৯ মে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। ২১মে তার করোনা পরীক্ষার জন্য নমুনা পাঠানো হলে আজ শনিবার (২৪মে) রাতে তার পজেটিভ রিপোর্ট আসে। ওই রোগীকে হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন জানানা, সারা দেশের করোনা রোগীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী আর্থিক সহায়তা প্রদানের ঘোষনা দিয়েছেন। তারই অংশ হিসেবে শরণখোলার তিন জনকে ২৫ হাজার করে ৭৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। এটা প্রধানমন্ত্রীর এক দুঃস্বাহসিক উদ্যোগ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net