ঢাকা   ০৪:৪৫:০৬ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

ঈদগাঁহর পোকখালীতে নবজাতক উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৩ মে, ২০২০
  • ৩০৯ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সেলিম উদ্দীন, কক্সবাজার :
কক্সবাজার সদরের ঈদগাঁহর উপকূলীয় পোকখালী ইউনিয়নের ছমি উদ্দিন পাড়া থেকে ২/১ দিন বয়সী এক নবজাতক মেয়ে উদ্ধার করেছে এলাকাবাসী।

গত ২২ মে জুমাবার রাত আনুমানিক ১১ টার দিকে সড়কের উপর থেকে এ নবজাতকটি উদ্ধার করা হয় বলে জানান স্থানীয়রা।

নবজাতক শিশুটি কার এখনো শনাক্ত করতে পারেনি কেউ। তবে পরিষদের নিচে স্থানীয় সচেতন কয়েকজন ব্যক্তি বৈঠকে বসেছে।
বৈঠক থেকে সিদ্ধান্ত নিতে পারে নবজাতকটি কার খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে।
বর্তমানে শিশুটি স্থানীয় ইউনিয়ন পরিষদের এক দফাদারের হেফাজতে রয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, ইউনিয়নের ছমি উদ্দিন পাড়া সড়ক দিয়ে পার্শ্ববর্তী নাইক্যংদিয়ার কয়েকজন যুবক হেটে যাচ্ছিল।
এমন সময়ে রাস্তায় কালো পলিথিন দিয়ে শুয়ে রাখা একটি কন্যা শিশু দেখতে পান।
তারা কিছুটা ভয় পেলেও স্বাভাবিক অবস্থায় ফিরে এসে এলাকার লোকজনকে জানালে মুহূর্তের মধ্যে ঘটনাটি চাউর হয়ে যায়।
পরে স্থানীয় লোকজন এসে নবজাতকটি উদ্ধার করে এক নারীর হেফাজতে নিয়ে যাওয়া হয়। পরে অবশ্যই স্থানীয় দফাদার নুরুল হুদা এসে তার হেফাজতে রাখেন।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চ্যলকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
নবজাতকটির মাতৃত্ব ও পিতৃত্ব নিয়ে চলছে ব্যাপক কাঁনাঘুষা।

অনেকেই ধারণা করেন, এলাকার কোন নারী- পুরুষ অবৈধ সম্পর্ক করে নবজাতকটির জন্ম দিয়েছে। এখন বাঁচ্চাটির ঠাঁই হলো সড়কে!
ঘটনাটি কারা ঘটাতে পারে, সমাজে এমন ঘৃণিত ও বর্বর নারী পুরুষের সন্ধানে মাঠে নামছে এলাকার সচেতন সমাজ।

এলাকার লোকজনের দাবী, সংশ্লিষ্টরা তদন্ত পূর্বক এই জঘন্য ঘটনাটি কারা ঘটিয়েছে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।

পোকখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমদের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও সংযোগ না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি