1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাজেদুর রহমান চৌধুরী দুলাল - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ড্রাইভার সেলিম বাবু হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন অদম্য নারী পুরস্কার’ পেলেন প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ কোটি টাকার সরকারি জায়গা দখলমুক্ত হাটহাজারীতে রাঙ্গাবালীতে পানির নিচে মুগডাল  নোয়াখালীর কবিরহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১,গুরুতর আহত ৩  ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে ঈদগাঁওয়ে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত FAF মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজে’র বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন  ডলু নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন, ইউএনও’র কাছে স্মারকলিপি

ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাজেদুর রহমান চৌধুরী দুলাল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৪ মে, ২০২০
  • ২৭১ বার

লোহাগাড়া প্রতিনিধিঃ
দেশে এবং দেশের বাইরে অবস্থানরত সকল বড়হাতিয়াবাসীকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাজেদুর রহমান চৌধুরী দুলাল।

২৪ মে প্রদত্ত এক বাণীতে বলেন, মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে এসেছে ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত। ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সব হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।

তিনি আরও বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাসের আঘাতে এবারে হয়তো পূর্বের ন্যায় সবাইকে নিয়ে ঈদের আনন্দ উদযাপন করা সম্ভব হবে না। তবুও আমরা যে যেখানেই থাকি না কেন ঘনিষ্ঠজন, নিকটজনসহ সবাই ঈদের আনন্দ ভাগ করে নেব। কোনো অসহায় ও দুস্থ মানুষ যেন অভুক্ত না থাকে সেজন্য যারা সচ্ছল ব্যক্তি তারা যেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যাতে নিরন্ন মানুষরাও ঈদের আনন্দের অংশীদার হতে পারে।

ঈদের সালাত আদায় ও ঈদ উদযাপনের জন্য স্বাস্থ্য বিধি, সামাজিক দূরত্ব ও এ সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশিকা মেনে চলতে হবে।

মহান প্রভুর নিকট বিগলিত চিত্তে এ দোয়া করি তিনি যেন আমাদেরকে এই মহামারি থেকে পরিত্রাণ দান করেন। সকলের সুখ-সমৃদ্ধি, সুস্বাস্থ্য, নিরাপদ জীবন ও শান্তি কামনা করছি। সেই সাথে আমি সবাইকে আন্তরিকভাবে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net