1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে ৯৩ লক্ষাধিক টাকার ইয়াবাসহ আটক-২ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম

কক্সবাজারে ৯৩ লক্ষাধিক টাকার ইয়াবাসহ আটক-২

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ২৯৫ বার

কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজার সদরে অভিযান চালিয়ে ৯৩ লক্ষাধিক টাকার ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ১৫।

গত বুধবার রাতে ঝিলংজা জানারঘোনা এলাকায় এই অভিযান চালানো হয়।
এসময় ১৮ হাজার ৭২০ পিস ইয়াবা জব্দ করা হয়।

র্যাব সুত্রে জানা যায়, কক্সবাজার সদরের ঝিলংজা ইউপির দক্ষিনে জানার ঘোনা এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮ হাজার ৭২০ পিস ইয়াবাসহ টেকনাফের মোঃ আবদুল মোনাফের পুত্র মোঃ ইউনুছ ও মৃত মনির আহম্মদের পুত্র মোঃ হেলাল উদ্দিন (২৫) কে আটক করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৯৩ লক্ষ ৬০ হাজার টাকা।

র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আসামীদেরকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, আসামীদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা দীর্ঘদিন যাবৎ টেকনাফ এবং উখিয়া সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে বলে স্বীকার করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net