ঢাকা   ০৭:৫০:২৬ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

কক্সবাজার পৌর মেয়র মুজিবসহ পরিবার করোনা পজেটিভ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২০
  • ৩৫৭ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের ৫ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শনিবার (৩০মে) সন্ধ্যায় কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাব থেকে মেয়র মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের ৫ সদস্যের শরীরের স্যাম্পল টেস্টের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়।

কক্সবাজার জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন।
মেয়র মুজিবুর রহমানসহ অন্যান্যরা গত ২৯মে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে তাঁদের শরীরের স্যাম্পল টেস্ট করতে দিয়েছিলেন।

প্রসঙ্গত, এরআগে গত ২৮মে কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ও ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান মিজান ও সালাহউদ্দিন সেতু করোনা আক্রান্ত হন।

এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান ও তাঁর পরিবারের আরো ৪ সদস্যের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তিনি।

মেয়র মুজিবুর রহমান বলেন, জনসেবা করতে জনতার মাঝে থাকতে গিয়ে আমি এবং আমার পরিবারের সদস্যরা আজ করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি