1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনায় মারা গেলেন কক্সবাজারের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোহাম্মদ হাশেম - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক

করোনায় মারা গেলেন কক্সবাজারের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোহাম্মদ হাশেম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৭ মে, ২০২০
  • ২৯৫ বার

এম এইচ সোহেল, চট্রগ্রামঃ টানা দশদিন করোনা ভাইরাসের সাথে লড়ে মঙ্গলবার (২৬ মে) সকাল ৯টা ৩০ মিনিটে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মারা গেছেন কক্সবাজারের বিশিষ্ট সমাজসেবী অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও সাবেক কৃতী ফুটবলার মোহাম্মদ হাশেম (৭৪)। তিনি কক্সবাজার শহরের টেকপাড়া মাস্টারবাড়ির মরহুম মোহাম্মদ জাকারিয়া মাস্টারের তৃতীয় পুত্র। তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয় ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

গত ১৭ মে নমূনা পরীক্ষায় করোনা পজিটিভ হলে তাঁকে দ্রুত কক্সবাজার থেকে চট্টগ্রামে আনা হয়। প্রথমে নগরীর ফৌজদারহাটে অবস্থিত বিআইটিআইডিতে তাঁর চিকিৎসা চলে। অবস্থার অবনতি ঘটলে গতকাল সোমবার তাঁকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। কিন্তু আজ সকাল ৯টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নামাজে জানাজা ও দাফনের জন্যে আজ দুপুরে তাঁর লাশ কক্সবাজারে নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net