1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কাশিয়ানীতে নিজেকে আড়ালে রেখে খাদ্য সহায়তা করছেন মুন্সী ওয়াহিদুজ্জামান - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ 

কাশিয়ানীতে নিজেকে আড়ালে রেখে খাদ্য সহায়তা করছেন মুন্সী ওয়াহিদুজ্জামান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩ মে, ২০২০
  • ৩১২ বার

কাশিয়ানি প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে নিজেকে আড়ালে রেখে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশ মেনে ঘরবন্দি কর্মহীন অসহায় মানুষের মাঝে নিজস্ব অর্থায়নে চলমান খাদ্য সহায়তা করে যাচ্ছেন আলহাজ্ব মুন্সী ওয়াহিদুজ্জামান।

বিশ্বস্ত স্বজনদের তত্ত্বাবধানে গোপনীয়তা রক্ষা করে নিজ গ্রাম পিঙ্গলিয়া, কাশিয়ানী ও পার্শ্ববর্তী গ্রামের ঘরবন্দী অসহায় পরিবারের বাড়িতে পৌঁছে দিচ্ছেন এই খাদ্যপণ্য।

তার স্বজনদের সূত্রে জানা যায়, গত ৩ এপ্রিল কাশিয়ানী নির্মাণ শ্রমিকদের ২শত পরিবারের মাঝে ১০ কেজি করে ২০০ প্যাকেট চাল বিতরণের মধ্য দিয়ে এই খাদ্য সহায়তা কর্মসূচি শুরু করেন তিনি। এ পর্যন্ত ৮০০ শত পরিবারকে খাদ্য সহায়তা করা হয়েছে। রমজান উপলক্ষে যে খাদ্য পণ্য বিতরণ করা হচ্ছে তার মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি ছোলা, ১ কেজি খেজুর, ১ কেজি লবণ ১ কেজি মুড়ি ও ২ কেজি পিয়াজ।

স্বজনরা আরো জানান, যতদিন পর্যন্ত দেশে এই করোনা পরিস্থিতিতে ঘর বন্দী থাকবে মানুষ ততদিন পর্যন্ত এই মহৎ ব্যক্তি মুন্সী ওয়াহিদুজ্জামানের নিজ এলাকার ঘর বন্দী অসহায় মানুষের মাঝে চলমান থাকবে তার এই খাদ্য সহায়তা।

আলহাজ্ব মুন্সী ওয়াহিদুজ্জামান বলেন, দেশের এই দুর্যোগময় মুহূর্তে মানবতার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, গোপালগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান (এমপি) মহোদয়ের আহ্বানে সাড়া দিয়ে আমার নিজ এলাকায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে ঘরবন্দী অসহায় মানুষের মাঝে এ খাদ্য সহায়তা করছি আমি।

স্থানীয়রা জানায়, আলহাজ্ব মুন্সী ওয়াহিদুজ্জামান এ দুর্যোগময় মুহূর্তে খাদ্য সহায়তা করছেন, শুধু তাই নয় তিনি দীর্ঘ বছর ধরে এলাকার এতিমখানা, মাদ্রাসা ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা করে আসছেন।

স্থানীয়রা আরো জানায়, বিভিন্ন সময় দুস্থ অসহায় মানুষকে অর্থ দান করেন বিধায় তাকে আমরা এলাকার বিশিষ্ট সমাজ সেবক ও দানোবির হিসেবে সম্মান করি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net