1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
'কিটের কার্যকারিতা পরীক্ষায় ৭ দিনের বেশি লাগার কথা নয়' - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্থবির ঘরোয়া লিগ, ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন কোয়াব সভাপতি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে, দাবি ইরানের  কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন  বৃহত্তর নোয়াখালীকে বাঁচাতে মুছাপুর রেগুলেটর পুনঃস্থাপন জরুরী: পানিসম্পদ মন্ত্রী  ঈদগাঁওয়ে যানজট নিরসনে পুলিশের সচেতনতা মূলক কার্যক্রম নারীর ক্ষমতায়ন ছাড়া দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয় : প্রধানমন্ত্রী দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন প্রধানমন্ত্রীর আর্ত-মানবতার সেবায় ইফতার বিতরণ : মানবিক সমাজ গঠনের এক উজ্জ্বল দৃষ্টান্ত কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাসের সকল রোগীর অগ্রিম ফি দিলেন নোয়াখালী ৫ আসনের এম পি  ঈদে সাংবাদিকদের বেতন-বোনাস ও ৫ দিনের ছুটি দাবি বিএফইউজে-ডিইউজে’র

‘কিটের কার্যকারিতা পরীক্ষায় ৭ দিনের বেশি লাগার কথা নয়’

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২০
  • ২৬৫ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
আজ বুধবার বেলা ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) গবেষক কমিটির কাছে কিটের নমুনা পৌঁছে দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের বিজ্ঞানী ডা. বিজন কুমার শীল এবং ডা. মহিবুল্লাহ খন্দকার।করোনা শনাক্তকারী কিটের কার্যকারিতা পরীক্ষার জন্য বিএসএমএমইউয়ের কাছে এই কিট গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে হস্তান্তর করা হয়।

পরে গণস্বাস্থ্য কেোন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘কার্যকারিতা পরীক্ষায় কোনো ক্রমেই ৭ দিনের বেশি সময় লাগা উচিত না। আশা করি এ সময়ে মধ্যে আমরা একটি পজেটিভ ফলাফল পাবো এবং দেশ বাসীর জন্য এ কিট পর্যাপ্ত করে দিবো।’

তিনি বলেন, পরীক্ষার ফলাফল পাবার পর অনুমোদন দিতে দুই দিনের বেশি সময় লাগার কথা নয়। অনুমোদন পেলে সরকার যদি কিট নিতে চায় দেব এবং তাদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করে দেবো।

বিএসএমএমইউয়ে হস্তান্তর শেষে ডা. মহিবুল্লাহ খন্দকার বলেন, বিএসএমএমইউ কমিটি গতকাল মঙ্গলবার আমাদের কাছে কিটের নমুনা চেয়েছিলেন।

আমার আজকে প্রথম দফায় কার্যকারিতা পরীক্ষার জন্য ২০০ কিট দিয়েছি। আমরা কমিটিকে বলেছি ওনাদের যদি কোনো টেকনিক্যাল সমস্যা হয় আমরা ওনাদের সাহায্য করবো।

এর আগে ডা. জাফরুল্লাহ জানান, করোনা নির্ণয়ক এন্টিবডি- এন্টিজেন দুটি ভিন্ন হলেও দুটিতেই সফলতা পেয়েছেন তারা।

তবে বিএসএমএমইউ কমিটি এন্টিবডি টেস্ট এর কিট চাইলে তারা সেটি কার্যকারিতা পরীক্ষার জন্য জমা দেয়।

পরবর্তীতে এন্টিজেন চাইলে সেটিও দেওয়ার জন্য প্রস্তুত তারা। তিনি বলেন, এটি একটি জাতীয় সমস্যা। আমাদের যত সক্ষমতা আছে সবকিছু নিয়েই একে মোকাবিলা করতে হবে।

এই গুরুত্বটি সবাইকে বুঝতে হবে। কিটের কার্যকারিতা পরীক্ষায় বিএসএমএমইউ’র বিলম্ব দেখে গত সোমবার গণস্বাস্থ্য কেন্দ্র তাদের উদ্ভাবিত কিট ব্যবহারের জন্য সরকারের কাছে সাময়িক সনদ চেয়ে সংবাদ সম্মেলন করে।

গত ৩০ এপ্রিল গণস্বাস্থ্য কেন্দ্রের আবেদনের পরিপ্রেক্ষিতে বিএসএমএমইউকে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটের সক্ষমতা যাচাইয়ে পরীক্ষা করার জন্য চিঠি দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর।

এরপর ২ মে বিএসএমএমইউ’র কতৃপক্ষ কিটের সক্ষমতা পরীক্ষা করতে ছয় সদস্যের কমিটি গঠন করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net