1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে করোনামুক্ত হলেন আরও ১৩ জন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওযে ইউনিয়নজামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে বাধাসৃষ্টির ষড়যন্ত্র রুখে দেবে জনগণ : প্রধানমন্ত্রী  হাটহাজারীতে জাগৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চট্টগ্রাম কিংস রামগড়ে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ’র ৩ সন্ত্রাসী আটক, একে ২২ অস্ত্র উদ্ধার গণমানুষের অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান : মিজানুর রহমান চৌধুরী  নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমীর ও সেক্রেটারীদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত  সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানে – মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী ঈদগাঁওয়ে গাজা ব্যবসায়ীসহ গ্রেফতার-৫ ঈদগাঁওর প্রবাসী আলম  সৌদি আরবে সড়ক দুর্ঘটনায়  নিহত

কিশোরগঞ্জে করোনামুক্ত হলেন আরও ১৩ জন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩ মে, ২০২০
  • ২৮৭ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের করোনা ডেডিকেটেড হাসপাতাল শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে এবার একদিনে ১৩ জন করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। রোববার (৩ মে) দুপুরে এই ১৩ করোনা জয়ীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়।

এর আগে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে আরো ৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ফলে এ নিয়ে করোনা ডেডিকেটেড এই হাসপাতাল থেকে মোট ২১ জন চিকিৎসা নিয়ে সুস্থ হলেন।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মুহাম্মদ আবিদুর রহমান ভূঞা জিমি জানান, বর্তমানে হাসপাতালটিতে ৮জন করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ রোগী ভর্তি রয়েছেন।

এদিকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে নতুন করে সুস্থ হওয়া ১৩ জনের মধ্যে পাঁচজন ভৈরব উপজেলার, চারজন ইটনা উপজেলার, দুইজন মিঠামইন উপজেলার, একজন পাকুন্দিয়া উপজেলার ও একজন হোসেনপুর উপজেলার।
তাদের মধ্যে ৯ জন পুরুষ ও চারজন মহিলা। রয়েছেন একজন চিকিৎসক, একজন পুলিশ সদস্য এবং দুইজন স্বাস্থ্যকর্মী রয়েছেন।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পর পর দুটি নমুনা পরীক্ষায় কোভিড-১৯ নেগেটিভ আসায় রোববার (৩ মে) শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১৩ জনকে সুস্থতার ছাড়পত্র দেয়া হয়েছে।

কিশোরগঞ্জ জেলায় এখন পর্যন্ত পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্ট অনুযায়ী মোট ১৮৪ জনের করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ এসেছে। তাদের মধ্যে পাঁচজন মৃত ব্যক্তি রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net