1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে ১৭০ পিস ইয়াবাসহ ইয়াবা ব্যবসায়ী হেলাল মিয়া আটক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোটি কোটি টাকা আয়, তবুও সাদামাটা বিয়ে তাদের বাংলাদেশকে সমর্থন জানিয়ে আইসিসিতে চিঠি পিসিবির আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে প্রচারণা শুরু নারায়ণগঞ্জ-৩ আসনের জামায়াতের ডঃ ইকবাল এর প্রার্থীতা বহাল দেবিদ্বারে মিনি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে: প্রধান উপদেষ্টা ছায়াতেই সোনালি স্বপ্ন: নবীনগরে হলুদ চাষে সফল কৃষক খুটাখালীর পীর ছাহেব হুজুরের ইছালে ছওয়াব মাহফিল ২২-২৩ জানুয়ারী জিয়া পরিবারের চাইতে নির্যাতিত বাংলাদেশে আর কোন পরিবার নেই,,আবুল কালাম  ঈদগাঁওয়ে ফুটপাত দখল ও অবৈধ পার্কিয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা 

কিশোরগঞ্জে ১৭০ পিস ইয়াবাসহ ইয়াবা ব্যবসায়ী হেলাল মিয়া আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
  • ২৯১ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে ১৭০ পিস ইয়াবাসহ মো. হেলাল মিয়া (৪২) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১৪ মে) সকালে কিশোরগঞ্জ শহরের পশ্চিম তারাপাশা এলাকায় র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম অভিযান চালিয়ে তাকে আটক করে।

অপারেশনাল টিমটির নেতৃত্ব দেন র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন।

আটক হওয়া ইয়াবা ব্যবসায়ী মো. হেলাল মিয়া কিশোরগঞ্জ শহরের পশ্চিম তারাপাশা এলাকার মৃত রেনু মিয়ার ছেলে।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন জানান, বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ শহরের পশ্চিম তারাপাশা এলাকায় তারা অভিযান পরিচালনা করেন।

অভিযানে ১৭০ পিস ইয়াবাসহ ইয়াবা ব্যবসায়ী মো. হেলাল মিয়াকে আটক করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ইয়াবা ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

এ ঘটনায় ইয়াবাসহ আটক হওয়া মো. হেলাল মিয়ার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net