1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে ১৮৮ জনের মধ্যে ১১২ জনই করোনা থেকে সুস্থ হয়েছেন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি কুমিল্লা-৯ আসনে জামায়াতের দাঁড়িপাল্লা প্রার্থী সাংবাদিকদের সাথে মতবিনিময়  প্রতীক পেয়ে প্রচারণা শুরু করলেন কুমিল্লা-৯ আসনের ধানের শীষের প্রার্থী আবুল কালাম  কুমিল্লা সিটি কর্পোরেশন কর্মকর্তা-কর্মচারি সমিতির যাত্রা শুরু সভাপতি: আবদুল করিম, সম্পাদক ইকবাল ভূঁইয়া  ঠাকুরগাঁওয়ে জামায়াতে আমীরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে: ডা. তাহের যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধন পেল ঈদগাঁও যুব মানবিক ফাউন্ডেশন তরুণের হাত ধরে ধানের জমিতে সবজি চাষে নতুন সম্ভাবনা ঈদগাঁওয়ে ছিনতাইয়ের শিকার ফেরিওয়ালা

কিশোরগঞ্জে ১৮৮ জনের মধ্যে ১১২ জনই করোনা থেকে সুস্থ হয়েছেন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ৩২৮ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে করোনা পরিস্থিতির ক্রমেই উন্নতি ঘটছে। একদিকে কমছে আক্রান্তের সংখ্যা, অন্যদিকে বাড়ছে সুস্থতার হার। এ পর্যন্ত (৪ মে) জেলায় মোট আক্রান্ত ১৮৮ জনের মধ্যে ১১২ জনই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এর মধ্যে সোমবার একদিনেই সুস্থ হয়েছেন ৭২জন রোগী।

সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বলেন, ‘বর্তমান প্রবণতা অনেক স্বস্তিদায়ক। তবে সবাইকে আরও সচেতন হতে হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ১১২জন সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবার পর বর্তমানে ৭১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসা চলছে।’

সূত্র জানায়, গত তিনদিনে ৯৭ জন রোগী সুস্থ হয়েছেন। তাদের সিংহভাগই বাসায় আইসোলেশনে ছিলেন। আর এ সময়ে মাত্র চারজন নতুন করে শনাক্ত হয়েছে। গত চার দিনে জেলার ৩৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়, যারমধ্যে চারজনের রিপোর্ট পজেটিভ আসে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net