1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে বিনা চিকিৎসায় নাঙ্গলকোটের এক রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপির জন্য ১৭ বছর রাজপথে, এখন দিনমজুর জজ মিয়ার চাওয়া শুধু একটি ঘর সাতকানিয়ায় শাহজাহান চৌধুরীর উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন  আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে বিনা চিকিৎসায় নাঙ্গলকোটের এক রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩ মে, ২০২০
  • ৩৪৩ বার

কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারদের অবহেলায় বিনা চিকিৎসায় এক রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ শনিবার সকাল ৯টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত রেমিট্যান্স যোদ্ধা নুুর আহম্মদ (৫০) নাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইউনিয়নের কাদবা গ্রামের হায়াতুন নবীর ছেলে। নুর আহম্মদ দীর্ঘ দিন থেকে কুয়েত প্রবাসী ছিলেন। তাঁর স্ত্রী ও চার মেয়ে রয়েছে। তিনি গত চারমাস থেকে ছুটিতে বাড়িতে অবস্থান করেন। তার মৃত্যুতে পরিবারে শোকের মাতম বইছে।

নিহত নুর আহম্মদের বড় ভাই ফয়েজ আহমেদ বলেন, আমার ছোট ভাই নুর আহম্মদকে ডায়াবেটিস ও পায়ের তালুতে বিষফোঁড়ার অসুস্থতা নিয়ে শুক্রবার বিকেলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে নিয়ে অনেক হয়রানির পর বিকেল ৫টায় তাকে হাসপাতালের ৫ম তলায় ১৫ নম্বর বেড এ ভর্তি করি। ভর্তির পর অনেক চেষ্টা করেও ডাক্তার, নার্সদের দেখা মেলেনি। পরে রাতে এক ইন্টার্নি ডাক্তার ও নার্স আসলেও তারা তাকে ভালোভাবে দেখেনি। ডাক্তাররা তার ডায়াবেটিসসহ অন্যান্য পরীক্ষার কথাও বলেনি। এক পর্যায়ে ডাক্তারদের চরম অবহেলায় আজ শনিবার সকাল ৯টায় ডায়াবেটিস (সুগার) শূন্যের কোঠায় এসে সে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তিনি অভিযোগ করে আরো বলেন, আমার ভাই হাসপাতালে ভর্তির ১৬ ঘন্টায়ও ডাক্তার, নার্সদের কোন সেবা না পেয়ে অবহেলা মৃত্যু বরণ করেন। সে ভালো ছিল। সারারাত এবং সকালেও সে কথা বলেছে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ মুজিবুর রহমান বলেন, নুর আহম্মদের ডায়াবেটিস ও হার্টের সমস্যা ছিল। তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। ডাক্তাররা তাকে চিকিৎসা দিয়েছে। তিনি বিনা চিকিৎসায় মারা যায়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net