1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খালেদা জিয়ার অসুস্থতার উন্নতি হয়নি: মির্জা ফখরুল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নির্বাচন কমিশনের ওপর বিএনপির আস্থা রয়েছে: ফখরুল আইনজীবী হত্যা মামলায় চিন্ময় দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন ১০ দলীয় জোটকে চূড়ান্ত ও কঠিন সতর্কবার্তা -মো. শাহ্জালাল মিয়া কথা ও কর্মের মাধ্যমেই মানুষের কল্যাণে কাজ করতে হবে-বাঁশখালীতে ছাত্রদলের প্রশিক্ষণ কর্মশালায় পাপ্পা নবীনগরে প্রাথমিক মেধাবৃত্তি অন্বেষণ ও কৃতি শিক্ষক-শিক্ষার্থী সংবর্ধনা আনোয়ারায় চোরাই স্বর্ণ ও নগদ অর্থ উদ্ধার, চোর গ্রেপ্তার নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকের মর্মান্তিক মৃত্যু জয় দিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করলো বাংলাদেশের মেয়েরা আপনার চেয়ে ঘৃণ্য মানুষ দেখিনি, এ আর রহমানকে কঙ্গনা গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুমকি ‘সম্পূর্ণ ভুল’ : ব্রিটিশ প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার অসুস্থতার উন্নতি হয়নি: মির্জা ফখরুল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ২৭৫ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার তেমন কোনো উন্নতি হয়নি। তবে কারামুক্তির কারণে মানসিকভাবে তিনি ভালো আছেন।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি বলেন, উনি (খালেদা জিয়া) আমাকে ডেকেছিলেন, আমি গিয়েছিলাম। তার অসুস্থতার খবরগুলো জানার চেষ্টা করেছি। বাসায় আসার কারণে তিনি নিঃসন্দেহে মানসিকভাবে একটা রিলিফ পেয়েছেন। সে কারণে মানসিক দিক দিয়ে একটু বেটার আছেন। আর স্বাস্থ্যগত দিক থেকে, তার অসুখের দিক থেকে খুব একটা ইম্প্রুভমেন্ট তার একদমই হয়নি। তার তো চিকিৎসাই হচ্ছে না। কারণ হাসপাতাল তো বন্ধ প্রায়। হাসপাতালে গিয়ে তিনি পরীক্ষা করবেন সেই পরীক্ষারও সুযোগ নেই।

ফখরুল বলেন, সরকার শর্ত দিয়েছে যে, উনি বাইরে যেতে পারবেন না। অন্যান্য দেশগুলোতেও একই অবস্থা। লকডাউন, যোগাযোগ সবই বন্ধ। সেই কারণে চিকিৎসার সুযোগটিও পাচ্ছি না। তার ব্যক্তিগত যেসব চিকিৎসক রয়েছেন, তাদের সঙ্গে পরামর্শ করে চিকিৎসা কনটিনিউ করছেন।

গত ১১ মে রাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে ফিরোজায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। মুক্তির পর সেটাই ছিল তার প্রথম সাক্ষাৎ।

গত ২৫ মার্চ নির্বাহী আদেশে ছয় মাস সাজা স্থগিত রেখে সরকার খালেদা জিয়াকে মুক্তি দেয়। মুক্তির পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে নিজের বাসায় উঠেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এরপর থেকে তিনি চিকিৎসকদের পরামর্শে কোয়ারেন্টিনে চলে যান। ফলে নেতারা কেউ খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করছেন না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net