1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীদের পাশে "কাওরানবাজার পাঁচতারা মৎস্য সমিতি" - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৪ হাজার ৭ শ টাকা জরিমানা আদায়  ঈদগাঁওয়ে নারীসহ ৬ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চৌদ্দগ্রামে কাজী এনাম ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ আমরা ভারতের কাছ থেকে পানির হিস্যা আদায় করবো -ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর  ঈদগাঁওয়ে শতাধিক শিক্ষার্থীর মাঝে মানবিক ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরণ বস্তুনিষ্ঠ সংবাদই প্রকৃত সাংবাদিকতার পরিচয়: প্রেস কাউন্সিল সচিব ঈদগাঁওয়ে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা আদায়  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক ক্যাপসিকাম চাষে আগ্রহ বাড়ছে নবীনগরে, ১০ বিঘা জমিতে আবাদ আনোয়ারা সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বদনী গ্রেপ্তার

ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীদের পাশে “কাওরানবাজার পাঁচতারা মৎস্য সমিতি”

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ মে, ২০২০
  • ৩১৩ বার

আবদুল্লাহ মজুমদারঃ ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত মৎস্য ব্যবসায়ীদের পাশে “কাওরানবাজার পাঁচতারা মৎস্য ব্যবসায়ী সমিতি।”

কাওরান বাজার পাঁচতারা মৎস্য ব্যবসায়ী সমিতির উদ্যোগে ঘূর্ণিঝড় অ্যাম্পানে ক্ষতিগ্রস্ত মৎস্য ব্যবসায়ী বিশেষ করে খুলনা, সাতক্ষীরা এলাকার ক্ষতিগ্রস্ত মৎস্য খামার, ঘের মালিক ও মৎস্য ব্যবসায়ীদের বিনা সুদে এক বৎসর মেয়াদী বিভিন্ন অংকের ঋণ সুবিধা দেওয়া হবে বলে সমিতির পক্ষ হতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে সমিতির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন এর সাথে কথা বললে তিনি জানান যে, করোনা ভাইরাস মহামারিতে ক্ষতিগ্রস্ত মৎস্য ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি আমরা ঘূর্ণিঝড় আম্পনে ক্ষতিগ্রস্ত মৎস্য ব্যবসায়ীদের পাশে ও দাঁড়াতে চাই। এজন্য আমরা সমিতির পক্ষ হতে তাদের এক বছরের জন্য বিনা সুদে ঋণ দেয়ার কার্যক্রম হাতে নিয়েছে। এ কার্যক্রমে ক্ষতিগ্রস্ত মৎস্য ব্যবসায়ীদের যদি সামান্যতম উপকার করতে পারি তবেই আমাদের সফলতা বলে মনে করি।

সমিতি সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত মৎস্য ব্যবসায়ীদের মধ্যে যারা বিনা সুদে ঋণ গ্রহণ করতে ইচ্ছুক তারা আগামী ৩০ জুন ২০২০ খ্রি. এর মধ্যে স্ব স্ব এলাকার মৎস্য বাজার সমিতির সুপারিশ নিয়ে কাওরান বাজার পাঁচতারা মৎস্য ব্যবসায়ী সমিতি অফিসে আবেদন করতে বলা হয়েছে।

মৎস্য উৎপাদনে সহায়তা করি,
দেশের অর্থনীতি সচল রাখি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net