1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকরিয়ায় চলন্ত গাড়িতে কিশোরীকে গলাকেটে হত্যা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন  আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে

চকরিয়ায় চলন্ত গাড়িতে কিশোরীকে গলাকেটে হত্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ৩৩৯ বার

শাহজালাল শাহেদ, চকরিয়া: চকরিয়ায় চলন্ত গাড়িতে এক কিশোরীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে তার লাশ সড়কের ওপর ফেলে দেয়া হয়। ৬মে বুধবার রাত ১০টার দিকে চকরিয়া-পেকুয়া-বাঁশখালী সড়কের চকরিয়ার কোনাখালী ইউনিয়নের মরংঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
কোনাখালী ইউনিয়নের চেয়ারম্যান দিদারুল হক সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এলাকাবাসী জানান, রাত ১০টার দিকে একটি সিএনজিচালিত বেবি টেক্সি থেকে ওই কিশোরীর গলাকাটা লাশ ফেলে দেয়া হয়। তার মুখ ওড়না দিয়ে পেঁচানো ছিল। কোনাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা জানান, হয় তো ওই কিশোরীকে গাড়িতেই হত্যা করে ওই জায়গায় নিয়ে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা।
চকরিয়া থানার ওসি মোঃ হাবিবুর রহমান জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে উল্লেখিত স্থানে এক যুবতীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন ফোন করে চকরিয়া মডেল থানায় অবহিত করে। পরে রাত সোয়া ১১টার দিকে ওসি মোঃ হাবিবুর রহমানসহ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন। ঘটনার খবর পেয়ে যুবতীর পিতা কক্সবাজার সদর উপজেলার খরুলিয়ার রহুল আমিন উদ্ধারস্থলে গিয়ে তার কন্যার লাশটি শনাক্ত করেন। নিহত যুবতীর নাম চম্পা। বয়স ১৮/১৯ বছর হবে বলে পুলিশকে নিহত যুবতীর পিতা রুহুল আমিন জানিয়েছে। পুলিশকে দেওয়া নিহতের পিতা রুহুল আমিনের তথ্যমতে, চট্টগ্রাম থেকে তার কন্যা চম্পা চকরিয়া জনতাবাজার (গরুবাজার) বাস স্ট্যান্ড পর্যন্ত আসে। সেখান থেকে উপকূলীয় সড়ক দিকে কক্সবাজারে আসার জন্য একটি সিএনজিতে উঠে। সন্ধ্যার দিকে পিতার সাথে চম্পার মোবাইল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে রাত সাড়ে ১০ টার দিকে উপকূলীয় রোডের কোনাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মরুংঘোনা এলাকায় স্থানীয় লোকজন রাস্তায় পড়ে থাকা চম্পার লাশটি দেখতে পায়।
চকরিয়া মডেল থানার ওসি মোঃ হাবিবুর রহমান আরো জানান, যুবতী চম্পা’র লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরির সময় তার গলায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। লাশটি উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে চকরিয়া মডেল থানা কম্পাউন্ডে নিয়ে আসা হয়েছে। থানায় নিহত তরুনী চম্পার পিতা-মাতা ও স্বজনেরা রয়েছে।
চম্পা হত্যার ক্লু বের করে আসামীদের আইনের আওতায় আনার জন্য রাত থেকে অভিযান শুরু হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এই হত্যাকান্ডের ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান চকরিয়া মডেল থানার ওসি মোঃ হাবিবুর রহমান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net