1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকরিয়া থানায় এপেক্স ক্লাবের নেবুলাইজার মেশিন হস্তান্তর - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ মেদাকচ্ছপিয়া ঢালায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে সংসদ ভবনে হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে: স্বাস্থ্যমন্ত্রী চট্টগ্রামে ইস্কনের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্ত প্রচারণার ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী  নোয়াখালীতে ট্রেড ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্য সম্মেলন অনুষ্ঠিত

চকরিয়া থানায় এপেক্স ক্লাবের নেবুলাইজার মেশিন হস্তান্তর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২০
  • ২৮৩ বার

শাহজালাল শাহেদ, চকরিয়া: মহামারী করোনা পরিস্থিতি রোধকল্পে কঠোর পরিশ্রমে নিয়োজিত চকরিয়া থানা পুলিশের স্বাস্থ্য সেবার একটি ধাপ নিশ্চিত করতে চকরিয়া থানায় শ্বাসকষ্ট নিবারণী যন্ত্র নেবুলাইজার মেশিন দিয়েছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অব চকরিয়া। শনিবার ৩০মে রাত ৯টার দিকে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অব চকরিয়ার (ক্লাব নং- ৯৭) কর্মকর্তারা থানার ওসি মো. হাবিবুর রহমানের হাতে আনুষ্ঠানিকভাবে এ মেশিন হস্তান্তন করেন।

এপেক্স ক্লাব অব চকরিয়ার প্রেসিডেন্ট এপেক্সিয়ান আবদুল গফুর মানিক ও সেক্রেটারি ডিএন এডিটর এপেক্সিয়ান আহমদ মিরাজুল মুজতবার নেতৃত্বে ক্লাবের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান মো. জাহাঙ্গীর আলম, সার্জেন্ট এন্ড আর্মস
এপেক্সিয়ান মো. ওসমান গনি, এপেক্সিয়ান লিয়াকতসহ বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে এপেক্স ক্লাব অব চকরিয়া কর্তৃক নেবুলাইজার মেশিন হস্তান্তর পরবর্তী গ্রহণকালে থানার ওসি খুবই উচ্ছ্বসিত হন এবং মেশিনটি সাদরে গ্রণন করেন। তিনি তাৎক্ষনিক এএসপি সার্কেলকে বিষয়টি অবহিত করেন এবং এধরনের কার্যক্রমে এপেক্স ক্লাবের ভূয়সী প্রশংসা করেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, চকরিয়ায় এই প্রথম কোন স্বেচ্ছাসেবী সংগঠন হতে এ ধরনের যুগোপযোগী প্রয়োজনীয় মূল্যবান জিনিস পাওয়া গেছে। যা জরুরী প্রয়োজনে ব্যাবহার করতে পারবে। এতে সাধারণ মানুষ যেমন উপকৃত হবে; তেমনিভাবে পাশাপাশি পুলিশ ভাইদেরও উপকার হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net