1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামে পাঁচ হাজার পরিবারে মাঝে ব্যারিস্টার সাকিলা ফারজানা'র উপহার সামগ্রী - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সাগর–রুনি হত্যা দিবসে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- এম জাহিদ সভাপতি সুশীল ফোরাম  ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ

চট্টগ্রামে পাঁচ হাজার পরিবারে মাঝে ব্যারিস্টার সাকিলা ফারজানা’র উপহার সামগ্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১০ মে, ২০২০
  • ২৭০ বার

মো. আবদুস সবুর, চট্টগ্রাম:
করোনা ভাইরাসের কারণে ঘরবন্দি কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী, নগদ অর্থ পৌছে দিচ্ছেন চট্টগ্রাম-৫ হাটহাজারী আসনে বিগত একাদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক হুইপ ও চার বারের সাবেক সাংসদ সদস্য মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমের কন্যা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিষ্টার সাকিলা ফারজানা।

বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশক্রমে হাটহাজারীতে হতদরিদ্র, মধ্যবিত্ত ৫ হাজার পরিবারকে এ উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছে। পাশাপাশি কর্মহীন ঘরবন্দি নেতাকর্মীদের মাঝে নগদ অর্থ অনুদান ও রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে।

এ সব ত্রাণ পৌঁছে দিচ্ছেন ব্যারিষ্টার শাকিলা ফারজানা’র গঠিত ত্রাণ সরবারাহ কমিটি।

এ বিষয়ে ব্যারিষ্টার শাকিলা ফারজানার সাথে কথা হলে তিনি বলেন, বৈশ্বিক মহামারিতে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও মহা সংকট সৃষ্টি হয়েছে। এ সৃষ্ট সংকটে নগরীর ভাসমান মানুষের অবস্থা খুবই সংকটাপন্ন। তাই তাদের জন্য প্রতিদিন রান্না করা খাবার সরবরাহ করা হচ্ছে। ছাত্রদল, যুবদলের ভাইয়েরা তালিকা তৈরী করে আনছে প্রতিনিয়ত। সেই তালিকা অনুযায়ী তাদের মাঝে রান্না করা খাবার সরবরাহ করছি। নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য উপহার স্বরূপ ফুডপ্যাকেজ তৈরী করেছি। আমার চট্টগ্রাম-৫ হাটহাজারী আসনের নেতৃবৃন্দদের নিয়ে গঠিত টিমের মাধ্যমে তালিকা তৈরী করে সংকটে পড়া পরিবারের মাঝে পৌঁছে দেয়া হচ্ছে। ব্যারিষ্টার শাকিলা ফারজানা সংকট চলাকালীন সময়ে এ কার্যক্রম সাধ্য মতে অব্যাহত থাকবে বলেও জানান।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, আমাদের প্রিয় নেতা প্রয়াত সাবেক হুইপ চার বারের সাংসদ সদস্য সৈয়্যদ ওয়াহিদুল আলমের সুযোগ্য কন্যা ব্যারিষ্টার শাকিলা ফারজানা চট্টগ্রাম-৫ হাটহাজারী সংসদীয় আসনের প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা সহ চট্টগ্রাম মহানগরের আংশিক এলাকার ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ে একটি টিম গঠন করেন। গঠিত টিমের মাধ্যমে প্রতিদিন সংকটে পড়া কর্মহীনদের তালিকা তৈরী করে আনছে। তালিকা নীরক্ষনের মাধ্যমে তাদের ঘরে ঘরে উপহার সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। প্রিয়নেতার মানবতাবাদী কন্যা ব্যারিষ্টার শাকিলা ফারজানা আপা যে উদ্যোগ গ্রহন করেছে তা সত্যিই প্রশংসার দাবিদার।

এসময় উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব সোলাইমান মনজু, থানা বিএনপি সদস্য নাজিম, উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ ইকবাল, সহ-সভাপতি মোহাম্মদ লিয়াকত, যুগ্ম সম্পাদক জাহেদ আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মোমিন, থানা যুবদল আহবায়ক সাহেদু্ল আজম শাহেদ, উপজেলা ছাত্রদল আহবায়ক এস,এম সোলাইমান জাহেদ, নিজাম উদ্দিন, তাসিফ মনি, পারভেজ মেহেদী, জিয়া উদ্দিন বাবলু, মামুন, জামশেদ, জিসান, সবুজ, আরিয়ান সাকিব, তানভীর, মিরাজুল ইসলাম নিসাত,অপূর্ব, স্বেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার, তাজুল, মাসুদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net