1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চাটখিলে ব্যারিস্টার মনির হোসেন কাজলের উদ্যোগে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারে ‘জেন্ডার সংবেদনশীলতা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমাই যুক্তিখোলা বাজারে ধর্ষকের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন : মাদার্শা একাদশ জয়ী টাঙ্গাইলে চাঁদা না দেওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা, আহত ঠিকাদার ও ট্রাকচালক ঈদগাঁওয়ে বিদ্যালয় পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কক্সবাজার জেলা হাইয়স, জীপ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হলেন সেলিম আকবর ঈদগাঁওয়ে উপজেলা জামায়াতের সদস্য বৈঠক অনুষ্ঠিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর রাঙ্গাবালীতে কবর ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ 

চাটখিলে ব্যারিস্টার মনির হোসেন কাজলের উদ্যোগে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ মে, ২০২০
  • ২৬১ বার

সোনাইমুড়ী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিলে আমেরিকা-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ব্যারিস্টার মনির হোসেন কাজলের উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে উপহার হিসেবে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার উপজেলার মহম্মদপুর ইউনিয়নের পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রথম ধাপে প্রায় ৫ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাউল, ২ কেজি আলু, মশারি, লবন, তৈল, পেঁয়াজ, চিনি, সেমাই, সাবানসহ ১৫ টি আইটেম।

এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা হাফেজ জয়নাল আবেদীন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট মিয়া মাসুদ সীরাজি, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. জাকির হোসেন, বিশিষ্ট সমাজ সেবক মো. হানিফ, মো. কামাল হোসেন, আব্দুল কাদের প্রমুখ।

উপস্থিত ব্যক্তিবর্গ জানান, চাটখিল ও সোনাইমুড়ী উপজেলার যে সমস্ত লোক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ব্যারিস্টার মনির হোসেন কাজল প্রতিটি পরিবারের একজন করে তার নিজস্ব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন। এছাড়াও পর্যায়ক্রমে নোয়াখালী এবং দেশের বিভিন্ন স্থানে তার পক্ষ থেকে খাদ্য সহায়তা দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net