1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে বেদে সম্প্রদায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর বসুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতে ইসলামীর লিফলেট বিতরণ রামগড় ৪৩ বিজিবির জব্দকৃত প্রায় ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস ভিক্টোরিয়ার শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের বাস উপহার কিশোরগঞ্জে সংবাদপত্র হকারদের পাশে জেলা প্রশাসক, উচ্ছ্বসিত হকাররা মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়: হাফিজুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি 

চৌদ্দগ্রামে উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে বেদে সম্প্রদায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২০
  • ৩৬৮ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: বৈশ্বিক মহামারি করোনা (কোভিড-১৯) দূর্যোগ মোকাবেলায় “উত্তরণ ফাউন্ডেশন” প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এর উদ্যোগে খাদ্য সহায়তা কর্মসূচীর আওতায় কুমিল্লার চৌদ্দগ্রামে বেদে সম্প্রদায়ের ২ শতাধিক পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বুধবার (৬ মে) দুপুরে উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ্ আল মাহফুজ। উত্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. এনামুল হক খন্দকারের সহযোগিতায় এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক মো. রমজান আহমেদ, চৌদ্দগ্রাম থানার ওসি (অপারেশন) ত্রিনাথ সাহা, চৌদ্দগ্রাম থানার এসআই মো. আরিফ হোসেন, সাংবাদিক আবু বকর সুজন, বেদে সম্প্রদায়ের দলনেতা আবুল হোসেন স্বপন, শাহনূর মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় উত্তরণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী পেয়ে বেদে সম্প্রদায়ের লোকজন সন্তোষ প্রকাশ করে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) সহ ফাউন্ডেশনের পরিচালকগণকে ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net