ঢাকা   ০৪:০২:৪৯ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র

চৌদ্দগ্রামে করোনা একই পরিবারের ৪ জনসহ আক্রান্ত ৭ জন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৫ মে, ২০২০
  • ৪৬৯ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চৌদ্দগ্রাম প্রতিনিধি :
কুমিল্লার চৌদ্দগ্রামে নতুন করে ০৭ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন। এদিকে নতুন ৭ জনসহ চৌদ্দগ্রাম উপজেলায় ২৫ মে পর্যন্ত ১০ জন আক্রান্ত হয়েছেন । এরমধ্যে দুই জন সুস্থ হয়েছেন। আরেকজন চৌদ্দগ্রাম পৌরসভার সোনাকাটিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে কার্ভাডভ্যান চালক ফারুক হোসেন নিজ বাড়ীতে চিকিৎসাধীন রয়েছেন। নতুন আক্রান্তরা হচ্ছেন – চৌদ্দগ্রাম পৌরসভার রামরায় গ্রামের রফি উল্যাহ (২৪), ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা গ্রামের সাগর (২৯), বাতিসা ইউনিয়নের কালিকসার গ্রামের বদিউর রহমান (৪২), আলকরা ইউনিয়নের পূর্ব ডেকরা গ্রামের জাহিদ হোসেন মোল্লা (৪৭), সাইফুল ইসলাম (৩২), আবুল বাশার (৬০) ও শরিফা বেগম (৫৫)। গত ২৩ মে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে বলে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি