1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে খেলার ছলে গলায় ওড়না পেঁছিয়ে শিশুর রহস্যজনক মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

চৌদ্দগ্রামে খেলার ছলে গলায় ওড়না পেঁছিয়ে শিশুর রহস্যজনক মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩ মে, ২০২০
  • ২৮০ বার

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে খেলার ছলে গলায় ওড়না পেঁছিয়ে নুসাইবা ইসলাম নুহা (১১) নামের এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বাংপাই গ্রামে নানা আবু তাহের মজুমদারের বাড়িতে শুক্রবার (১ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত নুহা একই ইউনিয়নের দেড়কোটা গ্রামের নুরুল ইসলামের দত্তক নেয়া কন্যা। জানা গেছে, বিয়ের পর থেকে নুরুল ইসলাম ও শিল্পী দম্পত্তির সংসারে সন্তান হয় না। চিকিৎসার জন্য তারা ভারতে গিয়ে লকডাউনে আটকে রয়েছে। এসময় দত্তক নেয়া কন্যা নুসাইবা ইসলাম নুহাকে নানার বাড়িতেই রেখে যান তারা। শুক্রবার সন্ধ্যায় খেলার ছলে গলায় ওড়না পেছিয়ে নুহা গুরুতর আহত হয়। পরে ঘরে থাকা লোকজন নুহাকে উদ্ধার শেষে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এব্যাপারে চৌদ্দগ্রাম থানার এসআই আরিফ হোসেন বলেন, ‘নিহত শিশুর লাশের সুরতহাল রিপোর্ট শেষে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে’। থানার পরিদর্শক (অপারেশন) ত্রিনাথ সাহা বলেন, ‘তদন্ত চলছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net