1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে শিউলি আলম ডোনেশন ফাউন্ডেশনের উদ্যোগে নগদ অর্থ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,আলোচনা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান 

চৌদ্দগ্রামে শিউলি আলম ডোনেশন ফাউন্ডেশনের উদ্যোগে নগদ অর্থ বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ মে, ২০২০
  • ৩৪৭ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোটে “শিউলি আলম ডোনেশন ফাউন্ডেশন” এর উদ্যোগে দুই শতাধিক অসহায়-হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। শুক্রবার (২২ মে) সকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের মজুমদার বাড়ি এবং নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের রায়কোট হাজারী বাড়িতে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোসা. সোহানা সোলতানা শিউলি। বিশিষ্ট সমাজসেবক মো. মাসুদ হাজারীর সভাপতিত্বে এবং মো. জাহাঙ্গীর আলম সওদাগরের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মো. নুরুল হক হাজারী, বিশিষ্ট সমাজসেবক মো. আবু ইউসুফ, আবু বকর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। “শিউলি আলম ডোনেশন ফাউন্ডেশন” এর পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা পেয়ে অসহায় পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন। এবিষয়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোসা. সোহানা সোলতানা শিউলি ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলকে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছা জানিয়ে বলেন, শিউলি আলম ডোনেশন ফাউন্ডেশনের মাধ্যমে চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট উপজলোর গরীব-অসহায় মানুষদেরকে সবসময় সহযোগিতা করে আসছি । ইতিমধ্যে চলমান করোনা ভাইরাসের কারণে দেশের এ সংকটকালীন সময়ে ফাউন্ডেশনের পক্ষ থেকে রমজানের শুরুতেই প্রায় দেড় শত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বিগত দিনের ধারাবাহিকতায় এবারও দুই শতাধিক গরীব-অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা দিতে পেরে বেশ ভালো লাগছে। প্রতিষ্ঠার পর থেকেই ফাউন্ডেশনের উদ্যোগে জটিল রোগে আক্রান্ত্র কয়েকজন অসহায় রোগির চিকিৎসার জন্য মোটা অংকের নগদ অর্থ সহায়তা দিয়েছি, কয়েকজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার কিনে দিয়েছি, ঈদ সহ নানা ধর্মীয় উৎসবকালীন সময়ে গরীবদের মাঝে নতুন বস্ত্র বিরতণ করেছি, মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রায় পাঁচ শতাধিক গরীব রোগিকে চিকিৎসা সেবা প্রদান এবং তাদের মাঝে তিন লক্ষাধিক টাকার ঔষধ বিনামূল্যে বিতরণ করেছি। এছাড়াও নানা কর্মসূচির মাধ্যমে অসহায়দের পাশে থেকে তাদের প্রয়োজন অনুযায়ী সহায়তা করার চেষ্টা করেছি। সকলের দোয়া এবং আন্তরিক সহযোগিতা পেলে ভবষ্যিতেও এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে ইন্ শা আল্লাহ্।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net