1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ছুটি আরো বাড়ছে, সম্ভাবনা ১৬ মে পর্যন্ত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

ছুটি আরো বাড়ছে, সম্ভাবনা ১৬ মে পর্যন্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২ মে, ২০২০
  • ৩২৭ বার

আবদুল্লাহ মজুমদারঃ করোনার কারণে সৃষ্ট পরিস্থিতিতে দেশব্যাপী চলা সাধারণ ছুটি আরো বাড়ছে। আগামীকাল রবিবারের মধ্যে নতুন ছুটির সিদ্ধান্ত জানানোর চিন্তা করছে সরকার। তবে ঠিক কতদিন ছুটি বাড়ানো হবে তা এখনো চুড়ান্ত হয়নি।সরকারের উচ্চ পর্যায়ের একাধিক সূত্রের বরাতে এসব তথ্য জানা গেছে। তারা বলছেন, পরিস্থিতি বিশ্লেষণ করে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। অন্তত ৭ দিনের ছুটি বাড়ানোর বিষয়টি বিবেচনায় রাখছে সরকার। এর চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল রবিবার করোনা পরিস্থিতির কারণে গঠিত টেকনিক্যাল কমিটির বৈঠকের সুপারিশের উপর নির্ভর করবে। কিন্তু টানা ঈদ পর্যন্ত ছুটির কথা আপাতত সরকারের চিন্তায় নেই বলে জানা গেছে।
সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র শনিবার দুপুরে শ্যামল বাংলা কে বলেন, ৫ মে পর্যন্ত ছুটি চলছে। ৭ দিন ছুটি বাড়ালে ছুটি গড়াবে ১২ মে পর্যন্ত, সেদিন হয় মঙ্গলবার। এর দুইদিন পরই আবার সাপ্তাহিক শুক্র-শনিবারের ছুটি এসে যায়।

সূত্রের মতে, এ কারণে ছুটি বাড়িয়ে সাত দিনের জায়গায় ৯ দিনও হতে পারে। এতে পরের সাপ্তাহিক ছুটি মিলিয়ে ১৬ মে পর্যন্ত ছুটি মিলবে। অপর একটি সূত্র প্রতিবেদককে জানায়, ছুটি বাড়ানো এবং স্থগিত করার দুই ধরনের একাধিক রোডম্যাপ সরকারের আগে থেকেই করা আছে। এখন সরকার কোন পথে যাবে তা পরিস্থিতির ওপর নির্ভর করছে।
এ সূত্রটির মতে, সপ্তাহে সপ্তাহে ছুটি বাড়ানোর একটি সিদ্ধান্ত সরকারের আগে থেকেই্ নেওয়া। এর সঙ্গে অন্য সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি মিললে সেটা আরো বাড়তেও পারে।জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন করোনাকালীন দায়িত্ব পালনে সাতক্ষীরা জেলা সফরে রয়েছেন। সেখানে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে ব্যস্থ থাকায় তিনি এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাতে পারেননি।

ইউসুফ হারুন শ্যামলবাংলা কে বলেন ‘এ বিষয়ে কোনো সিদ্ধান্তের কথা এখনো আমি জানি না’।এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটি নিয়ে যারা কাজ করেন তাদের সঙ্গে যোগাযোগ করলেও বিষয়টিতে তাদের কাছে শনিবার দুপুর পর্যন্ত কোনো নির্দেশনা আসেনি বলে শ্যামলবাংলা কে জানিয়েছেন। মন্ত্রণালয়ের বিধি-৪ শাখা থেকে ছুটির প্রজ্ঞাপন জারি হয়।

এ শাখার উপসচিব সাইফুল ইসলাম শনিবার শ্যামলবাংলা কে বলেন এখনো পর্যন্ত ছুটি সংক্রান্ত কাজের কোনো নির্দেশনা আমি পাইনি। উল্লেখ্য, করোনার কারণে গত ২৬ মার্চ থেকে ৬ মে পর্যন্ত টানা সরকারি ছুটি চলছে। এই টানা ৪২ দিনের ছুটি বর্ধিত হয়েছে পর্যায়ক্রমে পাঁচ দফায়। এবার ষষ্ঠ দফায় ছুটি বাড়ানোর কথা চিন্তা করছে সরকার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net