1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জাবি শাখা ছাত্রদলের উদ্যোগে কর্মহীনদের মাঝে উপহার সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রেনেসাঁর দুই বছর মেয়াদি কার্যনির্বাহী পরিষদ ঘোষণা ৪ আগস্ট ২০২৪,বা ৩৫ জুলাই!!! যে স্মৃতি কোনো দিন ভোলার নয়! মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ পালনে প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত নবীনগরে অনাবাদি জমিতে আউশ আবাদে নতুন সম্ভাবনা চব্বিশের গণঅভ্যুত্থান: মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহবান পার্বত্য প্রতিমন্ত্রীর খাগড়াছড়ির রামগড়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক ভাঙ্গুড়ায় অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, নির্বাচিতদের নাম ঘোষণা মাগুরায় গলায় ফাঁস এবং আগুনে দগ্ধ হয়ে শিবলু খান (৪৫) ১ জনের মৃত্যু  মাগুরায় ২৪-এর শহীদদের স্মরণে ‘গানে গানে জুলাই’ সংগীতানুষ্ঠান

জাবি শাখা ছাত্রদলের উদ্যোগে কর্মহীনদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
  • ৪৬৮ বার

জাবি প্রতিনিধি :
করোনা মহামারির প্রভাবে কর্মহীনদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

বৃহস্পতিবার ( ১৪ মে) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাবি শাখা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ ফয়সাল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইশলামের মাধ্যমে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয় । এসময় ১০০টি পরিবারের মাঝে উপহার সামগ্রী, নগদ অর্থ ও মাস্ক বিতরণ করেন তারা।

উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাবি শাখা ছাত্রদলেন সাবেক সহ সভাপতি ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শরীফুল আলম। এছড়াও উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক বদরুল আলম সুমন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ভূঁইয়া, জাবি শাখা ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক ইসরাফিল চৌধুরী সোহেল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার যুগ্ম আহবায়ক মোহাম্মদ মেহেদী হাসানসহ ছাত্রদলের হল পর্যায়ের নেতাকর্মীরা।

জাবি শাখা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ ফয়সাল হোসেন বলেন, বৈশ্বিক মহামারী করোনার প্রভাবে বাংলাদেশে সৃষ্ট দুর্যোগময় পরিস্থিতি মোকাবেলায় জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সিন্ডিকেট সদস্য, ঢাকা- ১৯ আসনের সাবেক এমপি ও ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা:দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইয়ের পরামর্শক্রমে করোনা পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত তাদের এই কার্যকর্ম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net