1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জেলায় মোট আক্রান্ত- ৬৪, সুস্থ- ১২, মৃত- ১ দিনাজপুরে চিকিৎসকসহ নতুন আরও ৬ জনের করোনা শনাক্ত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

জেলায় মোট আক্রান্ত- ৬৪, সুস্থ- ১২, মৃত- ১ দিনাজপুরে চিকিৎসকসহ নতুন আরও ৬ জনের করোনা শনাক্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৬ মে, ২০২০
  • ৩১৮ বার

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের একজন অধ্যাপক ও নাক কান গলা বিভাগের চিকিতসকসহ দিনাজপুর জেলায় নতুন আরও ৫ জন করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে দিনাজপুর জেলায় (কোভিড-১৯) পজিটিভ সংখ্যা সর্বমোট পূর্বে ৫৮ + ৬ (বর্তমানে) = ৬৪ জন এর মধ্যে ৪৭ জন পুরুষ ও ১৪ জন মহিলা এবং ৩ জন শিশু।

শুক্রবার রাত ৮ টায় দিনাজপুর সিভিল সাজর্ন অফিসের তথ্য অনুসারে এই ৬ জনের মধ্যে দিনাজপুর সদরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান, গলা বিভাগের পুরুষ চিকিৎসক ১ জন বয়স ৪২, বিরল উপজেলায় ১ জন পুরুষ বয়স ১৮, খানসামা উপজেলায় ১ জন মহিলা বয়স ২৭, বীরগঞ্জ উপজেলায় ১ জন পুরুষ বয়স ৪১, নবাবগঞ্জ উপজেলায় ১ জন পুরুষ বয়স ৫২, বোচাগঞ্জ উপজেলায় ১ জন মহিলা বয়স ৩৫। সকলেই হোম আইসোলেশনে রয়েছেন।

গত ১৫/০৫/২০২০ তারিখে ৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মেডিকেল কলেজের পিসিআর-টি ল্যাবে পাঠানো হয়েছে। গতকাল পর্যন্ত দিনাজপুর থেকে ২০৫ জনের নমুনার ফলাফল পাওয়া গেছে এর মধ্যে ৬টি করোনা (কোভিড-১৯) পজিটিভ আর বাকী ১৯৯ জনের ফলাফল নেগেিেটিভ। অদ্যাবধি ল্যাবটেরিতে প্রেরিত নমুনার সংখ্যা ১৭৬১ টি এবং অদ্যাবধি ফলাফল পাওয়া নমুনার সংখ্যা ১৭৪১ টি।

সর্ব মোট ৬৪ জন ভাইরাস আক্রান্ত রোগীর মধ্যে (দিনাজপুর সদর- ১৭ জন, কাহারোল- ৭ জন, বোঁচাগঞ্জ- ৫ জন, ফুলবাড়ী- ১জন, পার্বতীপুর- ৫ জন, নবাবগঞ্জ- ৫ জন, ঘোড়াঘাট- ৪ জন, হাকিমপুর- ২ জন, চিরিরবন্দর- ১ জন, বিরল-৬ জন, বিরামপুর- ৪ জন, বীরগঞ্জ- ৬ জন ও খানাসামা-১ জন) মোট ১৩টি উপজেলায় হয়েছে।

বর্তমানে মোট ১২ জন সুস্থ হয়েছেন তার মধ্যে সদরে-৪ জন, ফুলবাড়ী-১ জন, নবাবগঞ্জ-৩ জন, পার্বতীপুরে-১ জন, কাহারোল-১ জন, হাকিমপুর-১ জন এবং বোঁচাগঞ্জে-১ জন। মৃত্যু বরন করেছেন ১ জন। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ৪৪ জন, অদ্যাবধি প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ৩ জন এবং এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি-৪ জন।

দিনাজপুর সিভিল সার্জন মো: কুদ্দুস জানান, হোম কোয়ারেন্টাইনে ৭০৬৬ জনের মধ্যে ৫৩৮৪ জন সুস্থ থাকায় অব্যাহতি পেয়েছে। বর্তমানে হোম কোয়ারেন্টাইনের সংখ্যা দাড়িছে ১৬৮২ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে দিনাজপুর জেলায় ১৫৭ জন হোম কোয়ারেন্টাইন গ্রহন করেছে।

অদ্যাবধি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে প্রেরিত হয়েছেন ২৩২ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে অব্যাহতি পেয়েছে ১৫৯ জন। বর্তমানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ৭৩ জন।
উল্লেখ্য গতকাল দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজে চার জেলার সর্বমোট ১৮৮ টি নমুনার ফলাফল হয়েছে তার মধ্যে ১২টি পজিটিভ, ৩টি ইনভেলিট, ১৭৩ টি ফলাফল নেগেটিভ এসেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net