1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টংগীতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী তুলে দিল বেগম সামসুন্নাহার ভূঁইয়া এমপি - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্থবির ঘরোয়া লিগ, ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন কোয়াব সভাপতি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে, দাবি ইরানের  কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন  বৃহত্তর নোয়াখালীকে বাঁচাতে মুছাপুর রেগুলেটর পুনঃস্থাপন জরুরী: পানিসম্পদ মন্ত্রী  ঈদগাঁওয়ে যানজট নিরসনে পুলিশের সচেতনতা মূলক কার্যক্রম নারীর ক্ষমতায়ন ছাড়া দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয় : প্রধানমন্ত্রী দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন প্রধানমন্ত্রীর আর্ত-মানবতার সেবায় ইফতার বিতরণ : মানবিক সমাজ গঠনের এক উজ্জ্বল দৃষ্টান্ত কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাসের সকল রোগীর অগ্রিম ফি দিলেন নোয়াখালী ৫ আসনের এম পি  ঈদে সাংবাদিকদের বেতন-বোনাস ও ৫ দিনের ছুটি দাবি বিএফইউজে-ডিইউজে’র

টংগীতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী তুলে দিল বেগম সামসুন্নাহার ভূঁইয়া এমপি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৯ মে, ২০২০
  • ২৬৬ বার

এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধির: টঙ্গীতে গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার সামগ্রী বিতরণ করেছেন গাজীপুরের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম শামসুন্নাহার ভূঁইয়া। শনিবার সাতশত পঞ্চাশজন অসহায় পরিবারের মাঝে তিনি প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করেন। দুপুরে টঙ্গীর নতুন বাজার ব্যাংক মাঠ বস্তিবাসীদের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় বেগম শামসুন্নাহার ভূঁইয়া বলেন, এই মহামারী শেষ হওয়া পর্যন্ত তিনি অসহায় মানুষকে সাহায্য করে যাবেন। সঠিকভাবে এসব খাদ্য বিতরণ করা হচ্ছে কিনা তা বেগম শামসুন্নাহার ভূঁইয়া সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছেন। তিনি আরও বলেন, যদি কোথাও কোনো অসহায় মানুষ বাদ পড়ে যায় তাহলে বিশেষ বিবেচনা করে আমরা পুনরায় খাদ্য দেয়ার চেষ্টা করছি।
আমাদের প্রত্যেকটি স্থানীয় কাউন্সিলর এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের যার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুসারে গরিব, অসহায়, দুস্থ মানুষদের মাঝে ব্যক্তিগত উদ্যোগেও উপহার সামগ্রী দিয়ে যাচ্ছে। উপহার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খান, টঙ্গী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রজব আলীসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net