1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় নতুন করোনা আক্রান্ত আরো একজন শনাক্ত : জেলায় রোগীর সংখ্যা ১৭ জন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় নতুন করোনা আক্রান্ত আরো একজন শনাক্ত : জেলায় রোগীর সংখ্যা ১৭ জন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১ মে, ২০২০
  • ৩৩১ বার

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় আরো একজন নতুন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট রোগীর সংখ্যা ১৭জন।

দিনাজপুর সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী জেলায় ৩০ এপ্রিল আরও ১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত রোগীর বাড়ী হাকিমপুর উপজেলায় তার বয়স ৩২ বৎসর পুরুষ। এই নিয়ে দিনাজপুর জেলায় (কোভিড-১৯) পজিটিভ সংখ্যা সর্বমোট পূর্বে ১৬ + ১ = ১৭ জন এর মধ্যে ১৩ জন পুরুষ ও ৩ জন মহিলা এবং ১ জন শিশু। আর গত ২৪ ঘন্টায় ৪৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

গতকাল পর্যন্ত দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজের ল্যাব থেকে মোট ২৬টি নমুনার ফলাফল পাওয়া গেছে এর মধ্যে ১টি (কোভিড-১৯) পজিটিভ বাকীগুলি নেগেিেটিভ।

অদ্যাবধি ল্যাবটেরিতে প্রেরিত নমুনার সংখ্যা ৬৩১ টি এবং অদ্যাবধি ফলাফল পাওয়া নমুনার সংখ্যা ৫৫৩ টি তার মধ্যে ১৭ টি পজিটিভ অর্থাৎ ১৭ জন করোনা রোগী শনাক্ত। এই ১৭ জন ভাইরাস আক্রান্ত রোগীর মধ্যে দিনাজপুর সদর ৬ জন, কাহারোল ১ জন, বোঁচাগঞ্জ ১ জন, ফুলবাড়ী ১ জন, পার্বতীপুর ১ জন, নবাবগঞ্জ ৩ জন ও ঘোড়াঘাট ২ জন, হাকিমপুর ২ জন মোট ৮টি উপজেলায় রয়েছে। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছে ১৬ জন এবং প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছে ১ জন (নবাবগঞ্জ উপজেলা)।

শেষ খবর পাওয়া পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে ৪৯৪৬ জনের মধ্যে ৩৩৩৫ জন সুস্থ থাকায় অব্যাহতি পেয়েছে। বর্তমানে হোম কোয়ারেন্টাইনের সংখ্যা দাড়িছে ১৬১১ জন।
গত ২৪ ঘন্টায় নতুন করে দিনাজপুর জেলায় ১৫৭ জন হোম কোয়ারেন্টাইন গ্রহন করেছে। অদ্যাবধি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে প্রেরিত হয়েছেন ৯৫ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে অব্যাহতি পেয়েছে ৪৬ জন।

দিনাজপুর সিভিল সার্জন এম এ কুদ্দুস জানান, আর যারা ইতিমধ্যে নারায়নগঞ্জ, ঢাকা ও গাজীপুর থেকে এসেছে এবং ইতিপূর্বে যারা হোম কোয়ারেন্টাইনে ছিল তাদের সন্দেহ হলে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। নতুন আক্রান্ত রোগী নারায়নগঞ্জ থেকে এসেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net