1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দিনাজপুর জেলা প্রশাসকের উদ্যোগে সাংস্কৃতিক কর্মীদের আর্থিক সহায়তা প্রদান - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, অপরাধও কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী আনোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে, ৩ জনকে অর্থ ও কারাদণ্ সাবিনা ইয়াসমিনের জন্মদিনে ‘শুধু গান গেয়ে পরিচয়’ শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি, ১ ডলারের কয়েনে ট্রাম্প ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতির ভিত্তি

দিনাজপুর জেলা প্রশাসকের উদ্যোগে সাংস্কৃতিক কর্মীদের আর্থিক সহায়তা প্রদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ৩৫৬ বার

রফিকুল ইসলাম ফুলাল, দিনাজপুর প্রতিনিধি:
করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থ দিনাজপুরের সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও দিনাজপুর জেলা প্রশাসকের যৌথ উদ্যোগে দিনাজপুরে অভাবগ্রস্থ ৬০জন শিল্পীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বৃহস্পতিবার বিকাল ৪টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ৬০ জন সাংস্কৃতিক কর্মীর হাতে অনুদান তুলে দেন জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম।

সহায়তা পেয়ে সাংস্কৃতিক কর্মী টংকনাথ অধিকারী বলেন, “করোনাভাইরাসে আমাদের সকল ধরণের কার্যক্রম বন্ধ হয়ে আছে। জেলা শিল্পকলা একাডেমি থেকে জানানো হয় জেলা প্রশাসক মহোদয় আমাদের আর্থিক সহায়তা দিবেন। এই সংকটময় সময়ে যতটুকুই সহায়তা পেয়েছি তা আমাদের উপকারে আসবে। এজন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও জেলা প্রশাসক মহোদয়কে কৃতজ্ঞা জানাচ্ছি। তিনি এই সংকটময় সময়র আমাদের কথা ভেবেছেন।”

অনুদান দেওয়ার সময় দিনাজপুরের জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম শিল্পীদের উদ্দেশ্যে বলেন, “আপনারা সাংস্কৃতিক কর্মী, সমাজে আপনাদের কথা অনেকেই শোনেন। এই করোনা দুর্যোগে আপনারা সাধারণ মানুষকে সচেতন করার জন্য এগিয়ে আসবেন। সংকটকালীন সময়ে আমরা আমাদের জায়গা থেকে সবার জন্যই কিছু না কিছু করার চেষ্টা করছি। সবার সহযোগিতায় আমরা এই দুর্যোগ মোকাবিলা করতে সক্ষম হব।

তিনি আরও জানান, আমরা এর আগে গত ১৫ এপ্রিল ৪০জন শিল্পীকে নগদ সহায়তা করেছি। দেশের পরিস্থিতি বিবেচনায় আমরা শিল্পীদের পাশে থাকব বলেও জানান জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম।

আর্থিক সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সালেহ মো. মাহফুজুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সানিউল ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক ( অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট) মো. শরিফুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মিনারা পারভীন ডালিয়া প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net