1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ধামইরহাটে বজ্রপাতে যুবকের মৃত্যু ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি

ধামইরহাটে বজ্রপাতে যুবকের মৃত্যু ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৭ মে, ২০২০
  • ২৪৪ বার

আব্দুল্লাহ হেল বাকী (ধামইরহাট, নওগাঁ) :
নওগাঁর ধামইরহাটে বজ্রপাতে এক যুবক মারা গেছে। জানা গেছে, বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার উমার ইউনিয়নের অন্তর্গত অমরপুর গ্রামের পশ্চিম মাঠে এ ঘটনা ঘটে। নিহত আবু ইছা তার দুলাভাই আব্দুল কাদেরের বাড়ি অমরপুর গ্রামে বেড়াতে যায়। বিকেলে প্রচন্ড ঝড় ও বৃষ্টি শুরু হয়। আবু ইছা ও তার বোন মহিষা বেগম (২৭) কে নিয়ে গরু নেয়ার জন্য অমরপুর গ্রামের পশ্চিম মাঠের পুকুর পাড়ে যায়। এসময় আকস্মিক বজ্রপাত ঘটলে ঘটনাস্থলে আবু ইছা মারা যায় এবং গুরুতর আহত অবস্থায় মনিষা বেগমকে তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। আবু ইছা উপজেলার উমার ইউনিয়নের অন্তর্গত বিহারীনগর গ্রামের আবু কালামের ছেলে।

অপর দিকে ধামইরহাটে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে ইরি বোরো ধানসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ের প্রভাবে বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বিপর্যয় ঘটে। পাকা ধান পানিতে তলিয়ে যাওয়ায় অনেক কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে।

গত মঙ্গলবার রাতে দীর্ঘ সময় ধরে উপজেলার অধিকাংশ এলাকায় কালবৈশাখী ঝড় ও বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি হয়। প্রচন্ড ঝড়ের কারণে উপজেলার হাজার হাজার গাছপালা উপড়ে পড়ে। উপজেলা ক্যান্টিন চত্ত্বরে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বড় বড় গাছ বিদ্যুতের তারে উপড়ে পড়ে। এছাড়া রাস্তাঘাট ও ব্যক্তি মালিকানা বাগানে শত শত গাছ পড়ে যায়। ঝড়ের সাথে প্রচন্ড বৃষ্টি বর্ষণ হয়। এতে নিচু এলাকার পাকা ইরি বোরো ধান পানিতে তলিয়ে যায়। এতে অনেক কৃষক ক্ষতির সম্মুখিন হন। এছাড়া ঝড়ের কারণে আম ও লিচু গাছ থেকে মাটিতে পড়ে যায়। ঝড় বৃষ্টির কারণে বিদ্যুতের তারের উপর গাছ পড়ে এবং আবিলাম নামকস্থানে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে উপজেলার অধিকাংশ এলাকা বিদ্যুৎবিহীন অবস্থা বিরাজ করছে।

এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.সেলিম রেজা বলেন, উপজেলা পূর্বাঞ্চল বিশেষ করে ধামইরহাট পৌরসভা, ধামইরহাট ও জাহানপুর ইউনিয়নে ঝড় ও শিলাবৃষ্টিপাত হয়। এতে প্রায় ৭ হেক্টর জমির ধান শিলাবৃষ্টিতে ক্ষতি হয়। এছাড়া ২ হেক্টর নিচু জমির ধান পানিতে তলিয়ে যায়। অনেক বাগানের আম ও লিচু ঝড়ে পড়ে গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net