1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নওগাঁয় জেলা প্রশাসকের নিকট আশার খাবার সামগ্রী হস্তান্তর - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

নওগাঁয় জেলা প্রশাসকের নিকট আশার খাবার সামগ্রী হস্তান্তর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ২৯৮ বার

নওগাঁ প্রতিনিধি:
বর্তমানে সারা বিশ্ব মরনঘাতক করোনা ভাইরাসের থাবায় আবদ্ধ। বাংলাদেশেও এই ভাইরাসের থাবায় বেকার ও কর্মহীন হয়ে পড়েছে কোটি কোটি মানুষ। আর এই করোনা ভাইরাস পরিস্থিতি জনিত কারণে ক্ষতিগ্রস্থ্য দরিদ্র ও নিম্ম আয়ের পরিবারের পাশে সরকারের পাশাপাশি বেসরকারি এনজিও সংস্থ্যা আশাও সহায়তার বার্তা নিয়ে দাঁড়িয়েছে। দেশের এই সব ক্ষতিগ্রস্থ্য দরিদ্র ও নিম্ম আয়ের পরিবারকে খাদ্য সহায়তা দেওয়ার জন্য নওগাঁ জেলা প্রশাসকের নিকট খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার(১২ মে) দুপুরে বেসরকারি সংস্থা (এনজিও) আশা সদর জেলার উদ্যোগে সরকারি ত্রাণ তহবিলে খাদ্য সহায়তা হিসেবে জেলা প্রশাসকের নিকট ৫শত ব্যাগ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট ২শত ব্যাগ খাবার সামগ্রী হস্তান্তর করা হয়। এদিন সদর উপজেলা প্রাঙ্গনে হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মাহবুবুর রহমান, আশার পক্ষে উপস্থিত ছিলেন আশা-বগুড়া ডিভিশনের কর্মকর্তা আব্দুস সাত্তার, আশা-নওগাঁ সদর জেলার ডিস্ট্রিক ম্যানেজার মোখলেছুর রহমান।

এছাড়াও আশার আরএম রেজাউল করিম, আসাদুজ্জামান, সদর-১ব্র্যাঞ্চের ম্যানেজার আলমগীর আকতার, ২ব্র্যাঞ্চের ম্যানেজার জিয়ানুর রহমান, মুক্তার হোসেন, তৌহিদুল ইসলাম, অন্যান্য সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মীবৃন্দ।

এসব খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকেট রয়েছে ১০কেজি চাল, ২কেজি ডাল, ২কেজি আলু, ১কেজি লবণ ও ১ লিটার তেল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net