1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোটে পিকআপ ভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী যুবকের মর্মান্তিক মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

নাঙ্গলকোটে পিকআপ ভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী যুবকের মর্মান্তিক মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১০ মে, ২০২০
  • ৩৩০ বার

আফজাল হোসাইন মিয়াজী, নাঙ্গলকোট, কুমিল্লা :
কুমিল্লার নাঙ্গলকোট পৌর সদরের আল্ট্রা মডার্ন হাসপাতাল সংলগ্ন মাহিনী নাঙ্গলকোট আঞ্চলিক সড়কে পিকআপ ভ্যান চাপায় এক মোটরসাইকেল আরোহী যুবকের ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের বেতাগাঁও গ্রামের কোম্পানি বাড়ীর মফিজুর রহমানের ছেলে আবু কাউসার শাহীন (২৫) বলে জানা গেছে। দুর্ঘটনার পর পিকআপ ভ্যান চালক পালিয়ে যায়। পরে নিহতের লাশ উদ্ধার করে নাঙ্গলকোট থানা পুলিশ।

জানা যায়, আবু কাউসার নিজবাড়ী উপজেলার বেতাগাঁও গ্রাম থেকে নাঙ্গলকোট সদরে আসার পথে এ দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

আবু কাউসার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে স্নাতকোত্তর ও কুমিল্লা আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাশ করে এখন বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরীর জন্য চেষ্টা করছেন। পাশাপাশি জীবিকা নির্বাহের জন্য কুমিল্লা ইপিজেডে একটি কোম্পানিতে চাকুরী করতো। করোনাভাইরাসের কারনে ওই প্রতিষ্ঠান বন্ধ থাকায় তিনি বাড়ীতে অবস্থান করছেন।

নিহত আবু কাউসার দু’ বছর পূর্বে একই উপজেলার পৌর সদরের বাতুপাড়া গ্রামে বিবাহ করে। তার এক শিশুপুত্র সন্তান রয়েছে।

নাঙ্গলকোট থানা পুলিশের উপ-পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও পিকআপ ভ্যানটি থানা পুলিশ জব্দ করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net