ঢাকা   ০৬:৪৮:৪২ পিএম, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে ওসি হাবিবুর রহমানের ব্যতিক্রমী উদ্যোগ, অপরাধ দমনে থানার গেটে অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় আলোকদিয়া সময়ের বাতিঘর যুব সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ইরানে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি, আহত ১৬ সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে সাধারণ শিক্ষকদের র‍্যালি ও মানববন্ধন গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার ডিসেম্বরে আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল

নাঙ্গলকোটে স্বামী, শ্বশুর ও মা-বাবার করোনা নেগেটিভ শনাক্ত হলেও স্ত্রী, পুত্রবধু ও ছেলে-মেয়ের করোনা পজিটিভ নিয়ে এলাকায় চাঞ্চল্য

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
  • ৩৩৬ বার
  • ১০ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নাঙ্গলকোট প্রতিনিধি :
নাঙ্গলকোটে চারজন করোনা পজিটিভ রোগীর করোনা আক্রান্ত হওয়া নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তারা স্বামী, শ্বশুর ও মা-বাবার সংস্পর্শে আসলেও স্বামী, শ্বশুর ও মা-বাবার করোনা পজিটিভ না এসে তাদের করোনা পজিটিভ আসা নিয়ে এলাকাবাসীর মধ্যে জল্পনা-কল্পনার শেষ নেই। এলাকাবাসী তাদের পরীক্ষার রিপোর্ট নিয়েও সন্দেহ প্রকাশ করছেন। আবার অনেকে বলছেন, যদি তাদের রিপোর্ট সত্য হয় তাহলে বাকীরা কিভাবে আক্রান্ত হলেন ? এলাকাবাসীর মধ্যে এত সব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

জানা যায়, চারজন রোগীর মধ্যে করোনার কোন উপসর্গ নেই। তারা সুস্থ আছেন। এলাকাবাসীর নিকট প্রশ্ন হচ্ছে, তাদের সত্যিকার অর্থে করোনা পজিটিভ কিনা ? এদিকে, উপজেলা স্বাস্থ্য বিভাগের র‍্যাপিড রেসপন্স টিমের অধীনে হোম আইসোলেশনে রেখে তাদের নিয়মিত চিকিৎসা চলছে। আগামী ৭ অথবা ১৪ দিন পর আবার তাদের নমুনা পরীক্ষা করা হতে পারে। এছাড়া উপজেলা প্রশাসন করোনা আক্রান্ত রোগীদের এলাকার ৩টি গ্রাম এবং ৩টি বাড়ি লক ডাউন করেছে।

জানা যায়, উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের পূর্ববাম পাড়া গ্রামের আবদুল হাকিম গত ৯ মে ভোর রাতে করোনা উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা যায়। ওই সময়ে খবর পেয়ে উপজেলার স্বাস্থ্য বিভাগের র‍্যাপিড রেসপন্স টিম বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন অনুযায়ী আবদুল হাকিমের দাফন সম্পন্ন করেন। পরে র‍্যাপিড রেসপন্স টিম আবদুল হাকিমসহ তার পরিবারের ৮ সদস্যের নমুনা সংগ্রহ করে। গত ১১ মে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে আবদুল হাকিমের স্ত্রী ও পুত্রবধুর করোনা পজিটিভ আসার পর ওইদিন উপজেলা স্বাস্থ্য বিভাগের র‍্যাপিড রেসপন্স টিম আবদুল হাকিমের স্ত্রী ও পুত্রবধুকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দিচ্ছেন। তাদের করোনা পজিটিভ আসায় উপজেলা প্রশাসন পূর্ববামপাড়াসহ প্বার্শবর্তী বেল্টা ও ঝাটিয়াপাড়া ৩টি গ্রাম লক ডাউন করেন। এর মধ্যে আবদুল হাকিমসহ পরিবারের অন্য ৬ সদস্যের করোনা নেগেটিভ আসে।

আবদুল হাকিমের ছেলে শাকিল আবিদ বলেন, আমার আব্বুর রোজা শুরুর আগে জ্বর আসে। পরে আমরা প্রথমে চৌদ্দগ্রামে এক চিকিৎসকের অধীনে চিকিৎসা করি। এক পর্যায়ে কুমিল্লা টাওয়ারে বেসরকারি কুমিল্লা মেডিকেল সেন্টারে দু‘দিন ভর্তি ছিল। পরে ১সপ্তাহের ঔষধ নিযে আমরা বাড়ি চলে আসি। মৃত্যুর একদিন আগে জ্বর ছেড়ে দেয়। সারাদিন সুস্থ ছিল। সন্ধ্যার দিকে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আমরা নেবুলাইজার করি। পরে ভোর রাতে আব্বু মারা যায়। আমি আব্বুর সাথে সব-সময় ছিলাম। কিন্তু আব্বু এবং আমার করোনা পজিটিভ না এসে আমার আম্মু এবং ভাবীর করোনা পজিটিভ আসে। মহিলারা বাড়িতে সারাক্ষণ ছিল। তারা কোথায়ও যায় নাই। তাদের কিভাবে করোনা পজিটিভ আসে ? এটা কিছুতেই নিজেকে মানাতে পারছি না। আমার আম্মু এবং ভাবী সম্পূর্ণ সুস্থ আছে। তাদেরকে উপজেলা স্বাস্থ্য বিভাগের র‍্যাপিড রেসপন্স টিমের অধীনে হোম আইসোলেশনে আরো ১০/১২দিন চিকিৎসা নিতে হবে। এতে করে তাদের কষ্ট হচ্ছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ মোবাইল ফোনে আমাদের খোঁজ-খবর রাখছেন। আমাদের আত্মীয়স্বজন, স্থানীয় চেয়ারম্যান এবং গ্রামবাসীও আমাদের খাবার দিচ্ছেন। কিন্তু আমাদের পার্শ্ববর্তী ১৫টি পরিবারের সদস্যরা সম্পূর্ণ লকডাউনে থাকায় তারা খাবারে কষ্ট পাচ্ছে।

এদিকে, গত ১৩ মে উপজেলার দৌলখাঁড় ইউনিয়নের কান্দাল দক্ষিণ পাড়া আটিয়াবাড়ির দু‘শিশুর করোনা পজিটিভ শনাক্ত হয়। তারা ভাই-বোন। বোনের বয়স ১৬ এবং ভাইয়ের বয়স ১২। গত ১ মে শিশু দু‘টির বাবা অসুস্থ হওয়ার পর তাদের মা, বাবাকে নিয়ে প্বার্শবর্তী নোয়াখালীর মাইজদীতে একটি হাসপাতালের এক চিকিৎসকের নিকট চিকিৎসার জন্য নিয়ে যান। চিকিৎসা নিয়ে তারা দু‘জন বাড়ি চলে আসেন। বাড়ি আসার এক সপ্তাহ পর ওই চিকিৎসকের করোনা পজিটিভ শনাক্ত হওয়ার বিষয়টি এলাকায় জানাজানি হয়। গত ১০ মে উপজেলা স্বাস্থ্য বিভাগের র‍্যাপিড রেসপন্স টিম এ খবর পেয়ে ওই দু‘শিশুর মা, বাবা এবং তাদের নমুনা সংগ্রহ করে। গত ১৩ মে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পরিবারের সকল সদস্যের রিপোর্ট আসে। রিপোর্টে ওই দু‘শিশুর মা-বাবার করোনা পজিটিভ না এসে দু‘শিশুর করোনা পজিটিভ আসে। অথচ দু‘শিশু তাদের মা-বাবার সাথে করোনা আক্রান্ত চিকিৎসকের সংস্পর্শে যান নাই। কিন্তু মা-বাবা চিকিৎসকের সংস্পর্শে গেলেও তাদের করোনা নেগেটিভ এসেছে। এনিয়ে এলাকাবাসীর মধ্যে বিভিন্ন প্রশ্নের সৃষ্টি হয়েছে। পরে উপজেলা স্বাস্থ্য বিভাগের র‍্যাপিড রেসপন্স টিম ওই দু‘শিশুকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসার ব্যবস্থা করেন। উপজেলা প্রশাসন তাদের বাড়িসহ ৩টি বাড়ি লক ডাউন করে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেব দাস দেব বলেন, করোনা আক্রান্ত রোগীদের একটি প্রটোকলের মধ্যে দিয়ে আমাদের চিকিৎসা করতে হচ্ছে। করোনা রোগী সকালে সুস্থ আবার বিকেলে শ্বাসকষ্টে মারা যাচ্ছে । আমরা পরিস্থিতি বিশ্লেষণ করছি। মৃত রোগীর নমুনা সংগ্রহ করতে গিয়ে সবকিছু প্রক্রিয়া করতে ৩/৪ ঘণ্টা দেরী হয়ে যায়। এক্ষেত্রে অনেকসময় জীবাণু মারা যায়। ফলে ফলাফল নেগেটিভ আসতে পারে। অনেক সময় ভাইরাস তার গতিবিধি পরিবর্তন করে। তিনি আরো জানান, আমাদের ৪ জন রোগী সুস্থ আছেন। আমরা তাদের চিকিৎসা দিচ্ছি এবং নিয়মিত তাদের খোঁজ-খবর রাখছি। তাদের অবস্থার পরিবর্তন হলে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে। তাদের আগামী পরীক্ষা ৭ দিন অথবা ১৪ দিন পর করা হতে পারে। আমাদেরকে তাদের আগামী রিপোর্ট আসার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি