1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে ড্রাইভার সেলিম বাবু হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর 

ঈদগাঁওয়ে ড্রাইভার সেলিম বাবু হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৬৫ বার

কক্সবাজারের ঈদগাঁওয়ে ড্রাইভার সেলিম বাবু খুনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান স্থানীয়রা।

 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার ইসলামপুর নতুন অফিস বাজারে এলাকাবাসী ও নিহতের স্বজনদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

 

মাষ্টার মোস্তাক আহমদের পরিচালনায় মানববন্ধনে শ্রমিক নেতা সেলিম আকবর, এড. মো. তারেক, জামায়াত নেতা সাহাব উদ্দিন, সাংবাদিক শেফাইল উদ্দিন, সাবেক ইউপি সদস্য নুরুল আজিম, যুব নেতা দেলোয়ার হোসেন, ইউসুফ নবী, মাস্টার আবু তাহের, মো. সেলিম কোম্পানি, নিহতের বাবা সোলাইমান ড্রাইভার , মা দিলদার বেগম, স্ত্রী জেসমিন আক্তার ও মামা ইফতেখার মিল্টনসহ অনেকে বক্তব্য রাখেন।

 

এসময় বক্তারা বলেন, ইসলামপুরের ইউপি সদস্যের নুর মোহাম্মদের নেতৃত্বে একদল সন্ত্রাসী সেলিম বাবুকে পৈশাচিক নির্যাতন চালিয়ে হত্যা করেছে। রাতভর নির্যাতনের একপর্যায়ে পানি চাইলে তাকে অমানবিক আচরণের শিকার করা হয় বলেও দাবি করেন তারা।

 

মানববন্ধনে এলাকার নারী- পুরুষসহ সর্বস্তরের মানুষ অংশ নেন এবং প্রশাসনের কাছে দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানান।

 

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল রাতে উপজেলার ইসলামপুর মধ্যম নাপিতখালী এলাকার বাসিন্দা সোলাইমান ড্রাইভারের ছেলে সেলিম বাবুকে মাছ চুরির অভিযোগে একটি চিংড়ি ঘেরে নিয়ে কয়েক দফা নির্মম নির্যাতন চালানো হয়। হাসপাতালে দীর্ঘ ১২ দিন চিকিৎসা শেষে গত ২৮ এপ্রিল সে মারা গেছে। এ ঘটনায় ঈদগাঁও থানায় মামলা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন অফিসার ইনচার্জ এটিএম সিফাতুল মাজদার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net