ঢাকা   ০১:৫৫:৩৭ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

নোয়াখালীতে একদিনে ২৩ জনের করোনা শনাক্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ৩৬৪ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাসেল মাহম্মুদ বিশেষ প্রতিনিধিঃ নোয়াখালীতে গত চব্বিশ ঘণ্টায় ২৩ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৭৯ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় মারা গেছেন ১০ জন।শুক্রবার সকাল ১১টার দিকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান।তিনি বলেন, গত ২৬ ও ২৭ শে মে তাদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ল্যবে পাঠানো হয়। পরে ২৮ মে রাতে তাদের রিপোর্ট আসলে তাতে করোনা পজিটিভ আসে।আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ২৪ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। ৪০৫ জন নিজ নিজ বাড়ীতে চিকিৎসা সেবা নিচ্ছেন। বয়স্ক ১ ব্যক্তিকে ঢাকায় চিকিৎসা জন্য হাসপাতালে পাঠানো হয়েছে তিনি বর্তমানে সুস্থ রয়েছেন। ৩৯ জন সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছেন । ১০ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেনতিনি আরও বলেন,শনাক্ত হওয়া প্রায় সবাই জ্বর ও কাশিতে ভুগছিল। এমন খবরের ভিত্তিতে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল। সে নমুনায় তাদের করোনা পজিটিভ আসে।নোয়াখালীতে দিনদিন করোনা ভাইরাসের সংক্রমণের হার বেড়ে যাওয়ায় দ্বিতীয় দফায় লকডাউন চলছে। তাই জেলাবাসীর দাবী লকডাউনের মেয়াদ বাড়ানো হোক।নতুন ২৩জনের মধ্যে সদর ৯, সেনবাগ ৮, কবিরহাট ২, সুবর্ণচর ২, চাটখিল ১ ও কোম্পানীগঞ্জ ১জন। মোট সুস্থ্য হয়েছেন ৩৯জন।উপজেলা ভিত্তিক তথ্য) :নোয়াখালীর বেগমগঞ্জ -২২৬ জন, সদর-৮০ জন, কবিরহাট-৬২ জন, সুবর্ণচর-১৭জন,হাতিয়া-৬ জন, সোনাইমুড়ী-২৮ জন,চাটখিল-৩১ জন,সেনবাগ-১৩ জন,কোম্পানিগঞ্জ -৮জন ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি