1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পিসিআইইউ হাটহাজারী স্টুডেন্ট ফোরামের উদ্যোগে অসহায় ও কর্মহীনদের মাঝে ঈদ উপহার বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

পিসিআইইউ হাটহাজারী স্টুডেন্ট ফোরামের উদ্যোগে অসহায় ও কর্মহীনদের মাঝে ঈদ উপহার বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৩ মে, ২০২০
  • ২৭৪ বার

নিজস্ব প্রতিনিধি: প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে পিসিআইইউ হাটহাজারী স্টুডেন্ট ফোরামের উদ্যোগে অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে অসহায় ও কর্মহীন ৫২টি পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে এসব ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেন সংগঠনের সদস্যরা। এটি পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র হাটহাজারী শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্ম।

করোনা সংকটে অসহায় মানুষদের সাহায্য করার জন্য তারা ” Spread Smiles” নামে এই প্রকল্পটি হাতে নেন।ফেসবুকে ইভেন্টের মাধ্যমে ডোনেশন সংগ্রহ করেন। ডোনেশন সংগ্রহের জন্য তারা বিভিন্ন সামাজিক মাধ্যমে সকলের সাথে যোগাযোগ করেন।

হাটহাজারী স্টুডেন্ট ফোরামের সভাপতি মোঃ ফয়সাল বিন আজিম চৌধুরী বলেন, আল্লাহর কাছে হাজারো শোকরিয়া। এবং যারা এই মানবিক কাজে আমাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানায়। তাদের সহযোহিতা এ প্রকল্প সফল হতো না। ভবিষ্যতে এই ধরনের মানবিক কাজে আমাদের পাশে থাকার আশা ব্যক্ত করছি। তিনি আরো বলেন, আমাদের সংগঠনের উদ্দেশ্য সকলের সাথে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি, নেতৃত্ব দেওয়া এবং দলগতভাবে সমাজের জন্য ভালো কাজ করা।
ঈদ উপহার সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি- মোঃ ফয়সাল বিন আজিম চৌধুরী, সহ সভাপতি- মুহম্মদ তৈয়ব, সাধারণ সম্পাদক তাবেদ চৌধুরী, যুগ্ম-সম্পাদক নায়েম আকিল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মিনহাজুল আরেফিন, উপদেষ্টা-তাজুল ইসলাম ও ফজলে রাব্বী এবং অন্যান্য সদস্যবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net