1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফটিকছড়িতে চুরি করার সরঞ্জামসহ আটক ৩, ট্রাক ও চুরির মালামাল জব্দ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ

ফটিকছড়িতে চুরি করার সরঞ্জামসহ আটক ৩, ট্রাক ও চুরির মালামাল জব্দ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২ মে, ২০২০
  • ৩৩৫ বার

শাহনেওয়াজ নাজিম, ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে চুরি করার সরঞ্জাম, ট্রাক ও চুরি করা মালামাল সহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২মে) রাত আড়াইটার সময় নাজিরহাট পৌরসভার বাগমারা পুকুর এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।

জানা যায়, ফটিকছড়ি থানার এএসআই নুরুল হাকিম সংগীয়র্ফোস সহ রাত্রীকালীন রনপাহারা ডিউটি করাকালে ফটিকছড়ি হতে চট্টগ্রামগামী একটি ট্রাকের সন্দেহ হলে সংগীয়র্ফোস সহ উক্ত গাড়িটি অনেকটা ঝুঁকি নিয়ে গাড়িটি থামান। পুলিশ দেখে দুই জন গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে গেলেও আরো তিন জনকে আটক করতে সক্ষম হন পুলিশ।

আটককৃতরা হলো, কুমিল্লা লাকসাম উপজেলার গোবিন্দপুর এলাকার মো মোস্তফার পুত্র মো. ইকবাল, একই উপজেলার গাজীমুরা এলাকার শাহ আলমের পুত্র আলী আশরাফ, হাটহাজারী উপজেলার মিরেরখিল এলাকার জাহাংগীর আলমের পুত্র রিদয় হোসেন।

এসময় উক্ত ট্রাক হতে বিভিন্ন গ্যাস সিলিন্ডার, তালা ভাংগার বড় লোহার কাটার, মুদি মালামাল, দোকানের খুচরা টাকা ও অন্যান্য মালামাল পাওয়া যায়।

এসব মালামাল ভুজপুর থানার মির্জাহাট এলাকার একটি দোকান থেকে চুরি করে হাটহাজারী যাচ্ছিল বলে তারা (আটককৃতরা) জানায়।

ফটিকছড়ি থানার এএসআই নুরুল হাকিম জানান, মালামাল গুলো জব্দ তালিকা করে আটক ব্যক্তিদের থানায় নিয়ে যান। পরবর্তীতে উক্ত বিষয়ে ভুজপর থানায় মামলা হলে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ বাবুল আকতারের দিকনির্দেশনায় আইনগতভাবে আটককৃতদের জব্দকৃত মালামাল ও ট্রাক গাড়ি সহ ভুজপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net