1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বীরগঞ্জে আত্রাই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ ২ শিক্ষার্থীর লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

বীরগঞ্জে আত্রাই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ ২ শিক্ষার্থীর লাশ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ২৯৭ বার

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুর বীরগঞ্জের আত্রাই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ ২ শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা।

গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী-জয়গঞ্জ খেয়াঘাট এলাকায় ৫ জন বন্ধু আত্রাই নদীতে গোসল করতে নামে। এসময় সাঁতার কাটার এক পর্যায়ে হঠাৎ পানির প্রবল স্রোতের টানে দুইবন্ধু পানির নীচে তলিয়ে যায় এবং বাকিরা তীঁরে উঠে আসতে সক্ষম হয়।

নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন, ঠাকুরগাঁও জেলা সদর উপজেলার গড়েয়া এলাকার মোঃ বাবুল ইসলামের ছেলে ঠাকুরগাঁও জিলা স্কুলের ১০ম শ্রেণির ছাত্র মোঃ রাহিম ইসলাম (১৫) ও একই এলাকার মোঃ নাজমুল ইসলামের ছেলে গড়েয়া ডিগ্রী কলেজের এইচ, এস,সি পরীক্ষার্থী সৌরভ ইসলাম (১৮)।

পরবর্তীতে বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয়দের সহযোগিতায় সৌরভ এর মৃত্যুদেহ ও রংপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল বিকেল সাড়ে ৪টায় রায়িম ইসলামের মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ উদ্ধারে কাজে খানসামা থানা পুলিশ ও খানসামা ফায়ার সার্ভিসের কমর্ীরা সহায়তা করে।

প্রত্যক্ষদর্শী ঝাড়বাড়ী জয়গঞ্জ খেয়াঘাট সেতু বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শেখ মোঃ জাকির হোসেন জানান, স্থানীয় লোকজন ও খানসামা ফায়ার সার্ভিসের ডুবুরির সহায়তায় ছাত্রের লাশ দুইটি নদীর ড্রেজিং করা গভীর খাল থেকে প্রায় তিনঘণ্টা পর উদ্ধার করা সম্ভব হয়।

বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইয়ামিন হোসেন ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কাজে সার্বিক নির্দেশনা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net