1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বেকামলিয়া ঈদগাহ্ কমিটি ও যুব সমাজের উদ্যোগে রমজান ফুড প্যাক বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,আলোচনা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান 

বেকামলিয়া ঈদগাহ্ কমিটি ও যুব সমাজের উদ্যোগে রমজান ফুড প্যাক বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১ মে, ২০২০
  • ৩৯৩ বার

মোঃফজলুল করিম,স্টাপ রিপোর্টারঃ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উঃ ইউপির ৯নং ওয়ার্ডের বেকামলিয়া কেন্দ্রীয় ঈদগাহ্ কমিটি ও যুব সমাজের উদ্যোগে মহামারি করোন ভাইরাস ও রমজান ফুড প্যাক বিতরণ সম্পন্ন হয়েছে।বিশ্বব্যাপী চলমান মহামারী করোনা ভাইরাস সংকটকালীন সময়ে এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে বেকামলিয়া কেন্দ্রীয় ঈদগাহ্ কমিটি এবং যুবসমাজের উদ্যোগে নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ইফতার সামগ্রী উপহার প্রদান করা হয়েছে।বেকামলিয়া গ্রামের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত সর্বমোট ৫২টি পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরন করা হয়।এই কার্যক্রমে সর্বমোট ৫৫ হাজার টাকা সমমূল্যের উপহার সামগ্রী বিতরণ করা হয়।গ্রামের প্রবাসী, চাকরিজীবিসহ অনেকের আর্থিক সহযোগীতায় উক্ত কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত কার্যক্রমে কোনোরূপ প্রকাশ্য প্রচারণা ব্যতীত সুবিধাভোগীদের স্বার্থে গোপনীয়ভাবে পরিবার প্রতি একটি নির্দিষ্ট বাজেট নির্ধারণ করে পরিবারের প্রতিনিধিকে তার পরিবারের নিজস্ব চাহিদা ও ইচ্ছেমাফিক নির্ধারিত বাজেট সীমার মধ্যে ক্রয়ের সুযোগ দেয়া হয়েছে। এতে করে প্রতি পরিবার তাদের নিজেদের পারিবারিক চাহিদামতো প্রয়োজনমাফিক পণ্য ক্রয়ের জন্য যোগান দেওয়া হয়েছে।এতে সবাই আনন্দিত।এই কার্যক্রমে যারা আর্থিক ভাবে সহায়তা করেছেন তাদের প্রতি ঈদগাহ্ কমিটির সকল সদস্য আন্তরিক ধন্যবাদ জানায় এবং তাদের পাশে থেকে তাদেরকে সহযোগিতার হাত বাড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছেন যুব সমাজ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net