ঢাকা   ০৩:১২:৩২ এএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু

মধ্যবিত্ত পারিবারের পাশে সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ কামাল উদ্দীন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৪ মে, ২০২০
  • ৩৫৩ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ ইকবাল হোসেন, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
মহামারি করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে গৃহবন্দী হয়ে পড়েছেন মানুষ। বেশি বেকায়দায় পড়েছেন সমাজের মধ্যবিত্তরা। কারণ তারা লোকলজ্জার কারণে না পারে কাউকে মুখ ফোটে কিছু বলতে না পারে ত্রাণ নেওয়ার জন্য সারিতে গিয়ে দাড়াতে। এমতাবস্থায় তাদের পাশে এসে দাঁড়িয়েছে সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সফল সভাপতি মোহাং কামাল উদ্দীন।নিজের মোটরবাইকের পিছনে ত্রাণের বস্তা ঝুলিয়ে নিয়ে সাতকানিয়ার বিভিন্ন এলাকায় গিয়ে গোপনে পৌঁছে দিচ্ছে খাদ্যদ্রব্য।

নিজ উদ্যোগে এবং অর্থায়নে করোনার প্রভাবে আটকে যাওয়া প্রতিবেশি সহ প্রথমে মোট ৫৯ টি পরিবারকে এবং বর্তমানে সাতকানিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন / ওয়ার্ডের মধ্যবিত্ত মানুষের কাছে খাদ্য-দ্রব্য বিতরণ করছেন মোঃ কামাল উদ্দীন। চাল, ডাল, তেল, লবন, আলু, পেয়াজ, রসুন, সাবান, চিড়া, মুড়ি, চিনি, চনাবুট, লবন, মটর সহ বিভিন্ন খাদ্য-দ্রব্য প্রায় দশ কেজি করে গত কয়েক দিন ধরে এই প্রক্রিয়ায় মধ্যবিত্তদের মাঝে বিতরণ অব্যাহত রেখেছেন তিনি।

মোহাম্মদ কামাল উদ্দীন বলেন, বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাস সংক্রমণ রোধে শুরু থেকেই সরকারের নির্দেশনা পালন করে যাচ্ছি এ সংকটে আমার এলাকার প্রতিটা মানুষের পাশে থাকার চেষ্টা করছি এবং সামাজের বিত্তবানদের মানবতার সেবায় এগিয়ে আসার আহবান জানাচ্ছি।

তিনি আরো বলেন, এই সংকট সমাধানের জন্য আমি বাসায় বাসায় খাবার পৌঁছে দিচ্ছি যাতে কোন মধ্যবিত্তের পরিবারে খাবারের কষ্ট না হয় এবং করোনা ভাইরাস সংক্রমণ যেন সহজেই প্রতিরোধ করা যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি