1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরা সদর উপজেলায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি সাইফুজ্জামান শিখর - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নির্বাচন কমিশনের ওপর বিএনপির আস্থা রয়েছে: ফখরুল আইনজীবী হত্যা মামলায় চিন্ময় দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন ১০ দলীয় জোটকে চূড়ান্ত ও কঠিন সতর্কবার্তা -মো. শাহ্জালাল মিয়া কথা ও কর্মের মাধ্যমেই মানুষের কল্যাণে কাজ করতে হবে-বাঁশখালীতে ছাত্রদলের প্রশিক্ষণ কর্মশালায় পাপ্পা নবীনগরে প্রাথমিক মেধাবৃত্তি অন্বেষণ ও কৃতি শিক্ষক-শিক্ষার্থী সংবর্ধনা আনোয়ারায় চোরাই স্বর্ণ ও নগদ অর্থ উদ্ধার, চোর গ্রেপ্তার নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকের মর্মান্তিক মৃত্যু জয় দিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করলো বাংলাদেশের মেয়েরা আপনার চেয়ে ঘৃণ্য মানুষ দেখিনি, এ আর রহমানকে কঙ্গনা গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুমকি ‘সম্পূর্ণ ভুল’ : ব্রিটিশ প্রধানমন্ত্রী

মাগুরা সদর উপজেলায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি সাইফুজ্জামান শিখর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১০ মে, ২০২০
  • ২৫২ বার

মোঃ সাইফুল্লাহ :
মাগুরা সদর উপজেলায় লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ ন্যায্য মূল্যে বোরো ধান সংগ্রহ ২০২০ আজ রবিবার মাগুরা সদর খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তর চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আশরাফুল আলম- বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, জেলা খাদ্য নিয়ন্ত্রক হাফিজুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম সহ আরো অনেকে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক হাফিজুর রহমান জানান -বোরো ধান সংগ্রহের লক্ষ্যে লক্ষ্যমাত্রা অর্জনে ধান সংগ্রহ সদর উপজেলায় শুরু হলো। উন্মুক্ত লটারির মাধ্যমে সদর উপজেলার ১ হাজার ১৪৫ জন কৃষক নির্বাচন করা হয়েছে। একই ভাবে জেলার অন্য তিন উপজেলা থেকেও কৃষক নির্বাচন প্রক্রিয়াধীন রয়েছে। এ বছর সরকারিভাবে ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ২৬ টাকা। চলতি মৌসুমে জেলায় উন্মুক্ত লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে ৩ হাজার ৭২৩ মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net