ঢাকা   ০৬:৩৫:৩৪ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

মানিকছড়িতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল ছাত্রলীগের নেতাকর্মীরা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ৩৪৫ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি(খাগড়াছড়ি)প্রতিনিধি: ‘কৃষক বাঁচলে বাঁচবে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’- স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রীর আহব্বানে ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় সারাদেশে প্রান্তিক কৃষকের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। তারই ধারাবাহিকতায় করোনায় শ্রমিক সংকটের কারণে কৃষকের জমির ধান কেটে দিল মানিকছড়ি উপজেলা ছাত্রলীগ। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয়’র নেতৃত্বে ১নং মানিকছড়ি ইউনিয়নের অন্তর্গত পূর্ব গচ্ছবিল (বকড়িপাড়া) এলাকার মো. আজমুল’র ৪০ শতক জমির পাকা ধান কেটে দিয়েছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
কৃষক মো. আজমুল জানান, করোনা প্রাদূর্ভাবের কারণে শ্রমিক সংকট ও আর্থিক সমস্যার কারণে তিনি সহযোগিতা চাইলে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সাড়া দিয়ে উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ, কলেজ ছাত্রলীগ ও ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা তার জমিতে গিয়ে ধান কেটে দেন।
ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, তারা এগিয়ে না এলে আমার পাঁকা ধানের যে কি হতো! হয়তো জমিতেই নষ্ট হতো। তাই উপজেলা ছাত্রলীগের এ ভূমিকায় আমি অনেক খুশি হয়েছি। সংকটকালীন মুহুর্তে তাদের এ অবদান আমার আজীবন মনে থাকবে।
ধান কাটার সময় উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক চলাপ্রু মারাম নিলয়, সহ-সভাপতি রাহুল শীল, সাংগঠনিক জাহিদ হাসান, কলেজ ছাত্রলীগ সভাপতি মো. আবু জাফর, সদর ইউনিয়ন ছাত্রলীগ সহ-সভাপতি মো. রবিউল আলম রবি, সাধারণ সম্পাদক সুইচিং মারমাসহ ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রলীগের প্রায় অর্ধ্বশতধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ছাত্রলীগ নেতাকর্মীরা বৈশি^ক মহামারি করোনা ভাইরাস মোকাবিলায় মানুষের পাশে থাকবে জানিয়ে মানিকছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয় বলেন, অতিতের ন্যায় বর্তমানেও দেশের সংকটকালিন মূহুর্তে মানুষের পাশে আছে ছাত্রলীগ। উপজেলার যেখানেই কৃষক শ্রমিক সংকট পড়বে সেখানেই ছুটে যাবে ছাত্রলীগ। কৃষকের পাঁকা ধান জমিতে নষ্ট হতে দেয়া হবে না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি