1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রংপুরে ইউপি চেয়ারম্যানের পিপিই বিতরন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে রায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা  আনোয়ারা চাতরী চৌমুহনীতে এসিল্যান্ডের অভিযান, ৩ মামলায় ১১ হাজার টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত

রংপুরে ইউপি চেয়ারম্যানের পিপিই বিতরন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১ মে, ২০২০
  • ৩১৯ বার

স্টাফ রিপোর্টার ঃ রংপুর জেলার গংগাচড়া উপজেলার ১নং বেতগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান প্রামানিক লিপ্টন, গ্রাম পুলিশদের মাঝে পিপিই বিতরণ করেন এবং সকলকে মনোযোগ দিয়ে কাজ করার পরামর্শ দেন। এবং তিনি ইউনিয়ন বাসির উদ্দেশ্যে যা বললেন তা নিম্নে হুবহু তুলে ধরা হলো,
আমার প্রাণপ্রিয় বেতগাড়ী ইউনিয়ন বাসী, আসসালামু আলাইকুম,পবিত্র মাহে রমজান এই রমজান মাসে সবাইকে জানাই রমজানুল মোবারক। আল্লাহ যেন এ রমজান মাস উপলক্ষে ভাইরাস থেকে সকলকে মুক্তি দান করেন।
সেই সাথে আমি ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই।আপনারা জানেন এই ভাইরাস মোকাবেলায় দিনরাত অক্লান্ত পরিশ্রম করে মানুষের জন্য কাজ করে যাচ্ছি। যাতে করে ভাইরাসে আক্রান্ত হয়ে আমার এলাকার কোন জনগণ ক্ষতিগ্রস্ত না হয়।
আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ দিনে দিনে ভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে।
কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে আপনাদেরকে নিষেধ করা সত্ত্বেও আপনারা বাজারে বিভিন্ন চায়ের দোকানে, বসে গল্পগুজব করেন।
আমি চেয়ারম্যান হিসেবে আপনাদের কাছে আবারো অনুরোধ করব আপনারা হাটে-বাজারে ঘোরাফেরা না করে বাড়িতে অবস্থান করুন এবং রমজান মাসের পবিত্রতা বজায় রাখুন।
আল্লাহ আপনাদের সকলকে সুন্দর ও সুস্থ‍্য রাখুক। আবারো পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net