ঢাকা   ০১:২০:২৫ এএম, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় শাকের হত্যা এবং স্বর্ণ ডাকাতি মামলায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ গ্রেফতার যুব উন্নয়ন থেকে সফল আত্মকর্মী’র সম্মাননা পেলেন সুবর্ণা চৌধুরী মিরপুরে সংঘর্ষের পর যান চলাচল স্বাভাবিক আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, আহত ৫০ পুলিশ সদস্য আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা : ওয়াল স্ট্রিট জার্নাল সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায় ৯৮ বিলিয়ন ঘনফুট পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে দ্রুত সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির

রাঙ্গাবালীতে গোয়াল ঘরে থাকা সেই নূরজাহান বিবির শেষ সম্বল কেড়ে নিল ঘূর্ণিঝড় আম্পান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ মে, ২০২০
  • ৩৩৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাহমুদুল হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:
প্রবলশক্তি নিয়ে ধেয়ে আসা ঘূর্ণিঝড়টি পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নের খাসমহল গ্রামের নুরজাহান বিবি অন্যের একটি গোয়াল ঘরে থাকতেন নিঃস্ব সেই মহিলাটির শেষ সম্বলও কেড়ে নিল ঘূর্ণিঝড় আম্পানে।

সরেজমিনে গিয়ে জানাযায় সুপার সাইক্লোন আম্পান শক্তি কিছুটা হারিয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় রূপে বুধবার সন্ধ্যা ৭টা নাগাদ বাংলাদেশের উপকূলে আঘাত হানে। তখন ঐ রাতের ঝড়ে প্রচন্ড বাতাসের গতিতে নুরজাহান বিবির ঘরটি বিধ্বস্ত হয়ে পড়ে যায় এখন তার থাকার জায়গা হলো খোলা আকাশের নিচে।

স্থানীয় ইউপি সদস্য কামরুল হাসান,র কাছে জানতে চাইলে তিনি বলেন,আমি নুরজাহান বিবির কাছে গিয়েছিলাম, তিনি খুব মানবতার জীবন যাপন করেন তার জন্য আজকে সরকারি তহবিলের ১০ কেজি চাল দেয়া হয়েছে এবং তার জন্য উপজেলায় ঘরের বরাদ্দ দেয়া হয়েছে। তার পরেও এখন আপাতত তার থাকার জন্য আমি কিছু টিন দিয়ে তার ঘরটি তুলে দিব।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাশফাকুর রহমান শ্যামল বাংলা কে বলেন, নুরজাহান বিবি মানবতার জীবন যাপন করেন অতি দ্রুততার সহিত উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন করা হলে তার ঘরের ব্যবস্থা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি