1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে ছাত্রলীগ নেতারা দিলেন কর্মীদের ঈদ উপহার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সরিষা উৎপাদনে নতুন দিগন্ত: বারি সরিষা–২০ চন্দনাইশে দুই শত বছরের প্রাচীন শুক্লাম্বর দীঘির মেলায় পুণ্যার্থীদের ঢল নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা “দুষ্টচক্র যাতে সহিষ্ণুতা ও সম্প্রীতি নষ্ট করতে না পারে এ জন্য আমাদের সজাগ হতে হবে ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২০২৫ চুড়ান্ত পর্বের ফল প্রকাশ চৌদ্দগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে বাসের সুপারভাইজর নিহত, আহত ৫ ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ শিক্ষক ইব্রাহীম খলিল নবীনগরে আধুনিক কৃষিতে জিরো টিলেজ পদ্ধতির সফল প্রয়োগ আইসিটি মামলা থেকে খালাস পেলেন ঈদগাঁওর ছাত্রনেতা  আনিছ ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৪ হাজার ৭ শ টাকা জরিমানা আদায় 

রামগড়ে ছাত্রলীগ নেতারা দিলেন কর্মীদের ঈদ উপহার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
  • ২৫৮ বার

মো.নিজাম উদ্দিন, রামগড় (খাগড়াছড়ি):
করোনা ভাইরাসের সংক্রমণের কারনে অসহায় হয়ে পড়েছে সাধারন মানুষ। কাজ নেই, কর্মসংস্থান নেই এদের পাশে দাঁড়িয়েছে সরকার। কর্মহীন মানুষকে দেয়া হচ্ছে খাদ্য সহায়তা।

তেমনি জীবনযাত্রায় স্থবিরতার কারনে অসহায় হয়ে পড়েছে রামগড় উপজেলার ছাত্রলীগের কর্মীরা। এবার তাদের পাশে দাঁড়িয়েছেন উপজেলা ছাত্রলীগের সদস্য সচিব আনোয়ার জাহিদ ছোটন ও রামগড় সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন।

ছাত্রলীগের এই দুই নেতার উদ্যোগে উপজেলা আওয়ামীলিগের সাধারন সম্পাদক কাজী আলমগীর এর সার্বিক সহযোগীতায় এবং রামগড় পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল আলম কামাল ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাউছার হাবীব শোভনের সহযোগিতায় ছাত্রলীগের অসহায় ১০০ জন কর্মীর ঘরে ঘরে পোঁছানো হয়েছে ঈদ উপহার।

বৃহস্পতিবার (১৪মে) রামগড় উপজেলা, রামগড় কলেজ, পৌর, ইউনিয়ন, বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগের ১০০ জন কর্মির মাঝে প্রতি জনকে চাউল ৫কেজি, সয়াবিন তৈল আধা লিটার, ডাল আধা কেজি, পেঁয়াজ ১কেজি, আলু ১কেজি, চিনি ১কেজি, লবণ ১কেজি, চনাবুট ১কেজি ও লাচ্ছাসেমাই ১প্যাকেট করে বিতরন করা হয়।

আনোয়ার জাহিদ ছোটন বলেন, মহামারি করোনার মধ্যেও ছাত্রলীগের নেতা কর্মীরা প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে অসহায় কৃষকের ধান কেটে পাশে দাঁড়িয়েছে। আগামীতেও সকল দুর্যোগে ছাত্রলীগ মানুষের পাশে থাকবে। ছাত্রলীগের সদস্যদের মাঝে ঈদ আনন্দকে ভাগাভাগি করে নেয়াই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net