1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় আম্ফানে ক্ষতিগ্রস্থদের ত্রান বিতরণ করলেন পর্যটন সচিব - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

শরণখোলায় আম্ফানে ক্ষতিগ্রস্থদের ত্রান বিতরণ করলেন পর্যটন সচিব

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৩ মে, ২০২০
  • ২৮০ বার

নইন আবু নাঈমঃ
ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ বাগেরহাটের শরণখোলার দূর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণসামগ্রী বিতরণ করেছেন বেসমারিক বিমান ও পর্যটন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মোঃ মহিবুল হক। শনিবার সকাল ১১টার দিকে উপজেলার প্রাণকেন্দ্র রায়েন্দা বাজারের বলেশ্বর নদতীরবর্তী ক্ষতিগ্রস্থ এলাকা এবং ভাঙনকবলিত সাউথখালী ইউনিয়নের বগী ও গাবতলার দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং দুর্গতদের জন্য সরকারি বরাদ্ধকৃত ত্রাণসামগ্রী বিতরণ করেন।
ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনকালে খুলনার বিভাগীয় কমিশনার ডক্টর আনোয়ার হোসেন, বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ শাহিনুজ্জামান, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাহিমা আক্তার হাসি, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন, শরণখোলা থানা অফিসার ইনচার্জ (ওসি) এস.কে আব্দুল্লাহ আল সাইদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা রনজিৎ সরকার, রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন উপস্থিত ছিলেন।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ.এন.ও) সরদার মোস্তফা শাহিন জানান, সাউথখালী ইউনিয়নের বগী, দক্ষিণ সাউথখালী ও দক্ষিণ চালিতাবুনিয়া এই তিনটি গ্রামের এক হাজার দুর্গত পরিবারের জন্য ২০মেট্রিকটন চাল, অধিক ক্ষতিগ্রস্ত ২৫টি পরিবার প্রতি দুই বান্ডিল ঢেউটিন ও ছয় হাজার টাকা সহ খাদ্যসামগ্রী এবং দুইশ পরিবারকে ঈদ সামগ্রী প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net