1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শহিদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে বাঁশখালী পৌরসভা ছাত্রদলের খতমে কোরআন ও দোয়া মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৭ মে ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওযে ইউনিয়নজামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে বাধাসৃষ্টির ষড়যন্ত্র রুখে দেবে জনগণ : প্রধানমন্ত্রী  হাটহাজারীতে জাগৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চট্টগ্রাম কিংস রামগড়ে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ’র ৩ সন্ত্রাসী আটক, একে ২২ অস্ত্র উদ্ধার গণমানুষের অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান : মিজানুর রহমান চৌধুরী  নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমীর ও সেক্রেটারীদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত  সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানে – মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী ঈদগাঁওয়ে গাজা ব্যবসায়ীসহ গ্রেফতার-৫ ঈদগাঁওর প্রবাসী আলম  সৌদি আরবে সড়ক দুর্ঘটনায়  নিহত

শহিদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে বাঁশখালী পৌরসভা ছাত্রদলের খতমে কোরআন ও দোয়া মাহফিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩০ মে, ২০২০
  • ২৭৫ বার

নিজস্ব প্রতিনিধি:
শনিবার ৩০মে বিএনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৩৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাঁশখালী পৌরসভা ছাত্রদলের উদ্যোগে বাদে আসর পৌরনগরীর রওজাতুল জান্নাত ইসলামীক কমপ্লেক্স মিলনায়তনে খতমে কোরআন ও দোয়া মাহফিল পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

পৌরসভা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক এস.এম তৈয়্যবের সঞ্চালনায় সারা বিশ্বে চলমান সংকট নিরসন ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনাসহ দেশ ও জাতীর কল্যানে দোয়া মোনাজাত পরিচালনা করেন বাঁশখালী বড় মাদরাসার সাবেক মুহতামিম যুগের প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা নুরুল হক সুজিস।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল নেতা আবদুস সবুর, পৌরসভা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আদিল উদ্দিন চৌধুরী, সাবেক প্রচার সম্পাদক আলা উদ্দিন, আলাওল কলেজ ছাত্রদল নেতা মোরশেদ হাসান, সাবেক দপ্তর সম্পাদক সাহাদত হোসেন রিপন, পৌরসভা ছাত্রদল নেতা তারেক, রাশেদ, দিল মুহাম্মদ, পারভেজ, জমির, সৈকত, শামীম, রাসেল, মাওলানা হাফেজ জাকের, মাওলানা আনোয়ার হোসেন, হাফেজ মোহাম্মদ আলী হোসেন, মাওলানা আবদুল্লাহ ও মাওলানা মেশকাত প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net