1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শৈলকুপায় বিদ্যুৎ স্পৃষ্টে গৃহবধূর মৃত্যু ॥ আহত ৪ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ২টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি নোয়াখালীতে গোলাগুলির ঘটনা: মিথ্যা অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন ; তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু

শৈলকুপায় বিদ্যুৎ স্পৃষ্টে গৃহবধূর মৃত্যু ॥ আহত ৪

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩০ মে, ২০২০
  • ২৬০ বার

ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাটফাজিলপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে জেসমিন খাতুন (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ৪ জন। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। মৃত গৃহবধু জেসমিন খাতুন গ্রামের টুকু বিশ্বাসের স্ত্রী।
শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, টুকু বিশ্বাসের ঘরের গ্রিলের উপর দিয়ে বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছে। বিকেলে গেটের সাথে ঝুলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে জেসমিন খাতুন মারা যায়। পরে পরিবারের অন্যান্য সদস্যরা এগিয়ে আসলে তারাও বিদ্যুতায়িত হয়। সেসময় দু-জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং বাকি দু-জনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ কমপ্লেক্স ও পরে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা: কিরীতি বিশ্বাস জানান, হাসপাতালে আসা বিদ্যুৎ স্পৃষ্ট দুজনের শারীরিক অবস্থা অনেক খারাপ ছিল। তাই উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net